হোম
আন্তর্জাতিক

 ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালয়েশিয়ান সেই উড়োজাহাজে বোমা ছিল না।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ৮:৫৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালয়েশিয়ান সেই উড়োজাহাজে বোমা ছিল না। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী গোপন সূত্রে খবর পায় যে, ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালশিয়ান একটি উড়োজাহাজে যাত্রীর কাছে বোমা রয়েছে। এ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট বিভাগ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করে। একই সঙ্গে ফ্লাইটটিকে নিরাপদে অবতরণ করানো এবং যাত্রীদের সুস্থ অবস্থায় উদ্ধারের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

বোমা আতঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চালায়। পরবর্তীতে ফ্লাইটটি ঢাকায় এসে অবতরণ করে। এরপর উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। যাত্রীদের একে একে দেহ তল্লাশি করা হয়। এই তল্লাশি অভিযানে উড়োজাহাজটি থেকে ক্ষতিকর কোনো ধরনের কোনো জিনিস বা বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল হাসান। এ ছাড়া যাত্রীদের দেহ তল্লাশির সঙ্গে সংশ্লিষ্ট র্যা বের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বলেন, অভিযানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এর আগে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর কাছে বোমা রয়েছে— এমন খবরে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে। বুধবার, ১ ডিসেম্বর, দিবাগত রাত ১০টার পর এমন ঘটনা ঘটে।

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা ওই সময় জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার খবর পাওয়ার পর হযরত শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে ওই উড়োজাহাজটিতে তল্লাশি শুরু হয়েছে। খবরের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মালয়েশিয়ার একটি উড়োজাহাজে এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। সেটি জানার পরই সতর্কতা জারি করা হয়। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করলে সেটিতে তল্লাশি শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা।

অন্য একটি সূত্রে জানা যায়, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় এসে পৌঁছায় এমএইচ-১৯৬ ফ্লাইটটি। বুধবার দিবাগত রাত ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। তার আগেই খবর পাওয়া যায় যে, উড়োজাহাজটির এক যাত্রীর কাছে বোমা রয়েছে। এ নিয়ে আতঙ্কও ছড়িয়ে পড়ে। খবরটি শোনার পরই বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 7 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 14 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 14 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 23 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক