হোম
দুর্ঘটনা

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার সড়ক দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন,আহত ১৫

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ

Road-accident-mknewsbd

ফাইল ছবি

গোপালগঞ্জে দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা সফরে আসা একটি বাস। এই বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ফাহিমা বেগম নামে এক শিক্ষিকার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় ওই বাসে থাকা অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকার কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থী। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার জানিয়েছেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন। পথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই শিক্ষিকাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মলিস্নক। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতালের আহত রোগীদের খোঁজ-খবর নেন।

উইলস লিটলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন জানান, পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। বাসে ১০৫ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক ও চার জন অফিস স্টাফ ছিলেন। গুরুতর আহত শিক্ষককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত অনেককেই গোপালগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পার্বতীপুর ল্যাম্পে সেবার পরিধি বাড়ছে,পুরাতন ভবন ভেঙে,নতুন নির্মাণের প্রস্তুতি।
রংপুর 52 minutes আগে

ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অন্তঃসত্ত্বা।
অপরাধ 16 hours আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রংপুর 18 hours আগে

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান হারুন-উর-রশিদ মারা গেছেন। 
খুলনা 1 day আগে

কৃষক বাঁচাতে দিনাজপুরের পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ের জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
রংপুর 2 days আগে

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।
রংপুর 2 days আগে

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 2 days আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 2 days আগে

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক