হোম
আইন-বিচার

ডিআইজি প্রিজন বজলুর রশীদ তিন কোটি টাকার ফ্ল্যাটের জন্য তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ৮:৫৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরীতে রূপায়ণ হাউজিং এস্টেটের স্বপ্ন নিলয় প্রকল্পে ২ হাজার ৯৮১ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি। দাম ৩ কোটি ৮ লাখ। ২০১৮ সালের এপ্রিলে বুকিং দিয়ে এরই মধ্যে পুরো টাকাই পরিশোধ করেছেন তিনি। অথচ এই লেনদেনের বিষয়টি তার আয়কর নথিতে নেই। একই সঙ্গে এর বৈধ কোনো উৎসও তিনি দেখাতে পারেননি। তাই তার বিরুদ্ধে মামলা করেই তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার ওই ব্যক্তি কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদ। নানা দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রোববার বেলা ১১টা থেকে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তিনি ফ্ল্যাটের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী ওই টাকা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই জিজ্ঞাসাবাদ পর্যায়েই বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা করেন উপপরিচালক মো. সালাহউদ্দিন। আর ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। দুদক সচিব দিলোয়ার বখত জানান, ঘুষ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। দিলোয়ার বখত বলেন, অবৈধ সম্পদের আয় থেকে রাজধানীর সিদ্ধেশ্বরীর রূপায়ণ বিল্ডার্সে ৩ কোটি ৮ লাখ টাকার একটি ফ্ল্যাট পাওয়া গেছে তার নামে।

দুদক সূত্র জানিয়েছে, কারা অধিদপ্তরের এই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষদুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে। দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে কারা অধিদপ্তর নিয়ে দুদকে যে অনুসন্ধান চলছে, তাতে বজলুর রশীদের বিরুদ্ধে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তাকে তলব করার প্রস্তুতি চলছিল।
তবে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, ঘুষের টাকা স্থানান্তর করতে ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ কুরিয়ার সার্ভিস ব্যবহার করেন। কুরিয়ারে তিনি তার স্ত্রীর কাছে বিভিন্ন ধাপে কয়েক কোটি টাকা পাঠিয়েছেন। প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে সিম তুলে ওই মোবাইলের মাধ্যমে লেনদেন হতো। নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে পাঠানো টাকা মোবাইল নম্বরের মাধ্যমে কুরিয়ার থেকে তুলে নিতেন তার স্ত্রী। প্রতিবেদনটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তাকে তলব করা হয়। দুদকের সূত্রটি বলছে, বজলুর রশীদের যে পরিমাণ সম্পদ রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। তিনি বাইরে থাকলে অভিযোগ-সম্পর্কিত নানা আলামত নষ্ট ও সম্পদ স্থানান্তর বা রূপান্তর করে ফেলতে পারেন-এমন আশঙ্কা থেকেই তার বিরুদ্ধে দ্রম্নত মামলাটি করা হয়। বজলুর রশীদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার নিশিন্দি গ্রামে। কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের এই কর্মকর্তা কারা সদর দপ্তরে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রাজশাহীতে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। জেল সুপার পদে বরগুনায় কর্মজীবন শুরু করে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার ও খাগড়াছড়ি এবং জ্যেষ্ঠ জেল সুপার হিসেবে চট্টগ্রাম, কুমিলস্না ও যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 5 hours আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 10 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক