admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২০ ৯:২৬ অপরাহ্ণ
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১০ জন (সদর উপজেলা-৯ জন এবং হরিপুর-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। উল্লেখ্য যে,সদর উপজেলার ফকদনপুর নিবাসী ৭৫ বছর বয়সী একজন পুরুষ করোনা সংক্রামিত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার পূর্ব গোয়ালপাড়ায় ৬২ বছর বয়স্ক ব্যাক্তি, আশ্রমপাড়ায় ৪০ বছর বয়স্ক ব্যাক্তি, শান্তিনগরে ৩৮ বছর বয়স্ক নারী, কলেজপাড়ায় ৫৬ বছর বয়স্ক ব্যাক্তি, জজ কোর্টের ৩৯ বছর বয়স্ক স্টাফ,বিএডিসির ২৯ বছর বয়স্ক নারী সহকারী পরিচালক,রহিমানপুর ইউনিয়নে ৩২ বছর বয়স্ক ব্যাক্তি ও আকচা ইউনিয়নের কাজীপাড়ায় ২৫ বছর বয়স্ক ব্যাক্তি করোনা পজেটিভ।তাই আমরা সতর্ক হই।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯০৭ জন,যাদের মধ্যে ৫২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৭ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন,সুস্থ থাকুন সূত্রঃ সিভিল সার্জন ঠাকুরগাঁও।