admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভূলবোনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে রিপোর্টাস ইউনিটির শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতার পালনের মধ্যদিয়ে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর পক্ষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসনের পক্ষে মাহবুবুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষে জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সাদেক কুরাইশী, সদর উপজেলার পক্ষে আবু তাহের মোঃ সামসুজ্জামান,ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির পক্ষে আবদুল লতিফ লিটু, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ, সহায় জুলুম বস্তির পক্ষে উপদেষ্টা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানসহ সংগঠনের সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল,সাধরণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ নেতৃবৃন্দ, এসএসসি ৯৯ এর পক্ষে সংগঠনের সদস্যরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
দমকল বাহিনী, জেলা আনসার, স্বর্ণকার সমিতি এছাড়া রাজনৈতিক সামাজিক জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকতা কর্মচারিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।