admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ
মোঃ সোহরাব হোসেন, রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা হলরুমে ৯ ডিসেম্বর সকাল ১০ টায় সময় বেগম রোকেয়া দিবস উযযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বেগম রোকেয়া সাফল্য গাঁথা জীবন কাহিনী ও আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – রানীশংকৈল উপজেলার নবাগত নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন – রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। আরো উপস্থিত ছিলেন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আবিদা সুলতানা সহ রানীশকৈল প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ ও অন্যান্য নেতৃবর্গ।