admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২০ ৬:৪৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর, জামালপুর ও জগ্ননাথপুর ইউনিয়নের ২০০ করে কর্মহীন পরিবার ও আকচা এবং রায়পুর ইউনিয়নের ১০০ করে কর্মহীন ও নিঃস্ব পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ৮০০ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করা হয়। আগুনে ঘর পোড়া নিঃস্ব পরিবারদের সাহায্য প্রদান রায়পুর ইউনিয়নের মটরা গ্রামে গতকাল রাতে আগুনে ১০টি ঘর পুড়ে যায় এবং এ ঘটনায় ৬টি পরিবার নিঃস্ব হয়ে যায়।তাই ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম স্যার নিজে ঐ গ্রামে এসে ক্ষতিগ্রস্ত পরিবারেরআঝে ৩ বান করে টিন ও ৯০০০ টাকা বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব নূর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। উল্লেখ্য ঘটনার পরে উপজেলা নির্বাহী অফিসার সেখানে ১৫টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।