admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ৯:৪৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অত্র জেলায় ১২ আগষ্ট কোভিড -১৯ এ ১৭ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় পরিসংখ্যান অনুযায়ী নতুন ১৭ জন ( সদর উপজেলা-১৩ জন, বালিয়াডাঙ্গী-২ জন এবং রাণীশংকৈল-২ জন)করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৫৬৯ জন,যাদের মধ্যে ২৯২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৯ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
সূত্রঃ সিভিল সার্জন ঠাকুরগাঁও।