admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২০ ৮:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলায় কোভিড -১৯ একজনের মত্যু ০৩.০৮.২০২০ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১৪ জন(সদর উপজেলা-৯ জন, বালিয়াডাঙ্গী-২ জন এবং পীরগঞ্জ-৩ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। উল্লেখ্য যে, গতকালের সনাক্তকৃত ঠাকুরগাঁও সদর উপজেলার ৪২ বছর বয়সী পুরুষ রোগী রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্রনিক কিডনি রোগ এবং শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৪২৭ জন,যাদের মধ্যে ২৪৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৭ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।