হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ইউপি সদস্য।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় সাংবাদিক জুনাইদ কবিরকে বেধরক পিটিয়েছে এক ইউপি সদস্য ও তার লোকজন। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া জহুরা মার্কটে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জুনাইদ কবির ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং সে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি।

অভিযুক্ত আরিফ নারগুন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়াডের ইউপি সদস্য এবং তিন নম্বর ওয়াডের সভাপতি। সাংবাদিক জুনাইদ কবির বলেন, নারগুন ইউনিয়নের তিন নম্বর ওয়াডে একটি আখক্ষেত কর্তনের ঘটনায় ইউপি সদস্য আরিফের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকার নেয়া শেষে ঐ ইউনিয়নের চেয়ারম্যানের সাক্ষাৎকার নেয়ার জন্য পরিষদের উদ্দেশ্যে রওনা হই। পথে কহরপাড়া জহুরা মার্কটে ইউপি সদস্য আরিফ ও তার লোকজন আমার পথরোধ করে, এরপর লাঠিসোটা দিয়ে বেধরক মারপিট শুরু করে। মারপিটের এক পর্যায়ে ইউপি সদস্য আরিফ জহুরা মার্কটের একটি দোকান ঘরে আমাকে আটক করে রাখে। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সংবাদকর্মীর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক জুনাইদ কবিরকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিন বলেন, সাংবাদিক জুনাইদ কবিরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ দিকে সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করে ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ জেলার সাংবাদিকরা। ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, লেখালেখি করলে বা তথ্য সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের মারপিট, হামলা-মামলা সহ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। অপরাধীদের কোনো প্রকারই ছাড় দেওয়া ঠিক হবে না। আমি চাই অবিলম্বে দোষীদের আটক করে আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিকরা জাতির বিবেক, আজ জাতির বিবেকরা মারপিটের শিকার হচ্ছে। সত্যি এসব ঘটনা দুঃখজনক। সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ বলেন, দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবিলম্বে সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিট ও হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।অভিযুক্ত ইউপি সদস্য আরিফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন মারপিটের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিট করা হয়েছে বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 5 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 17 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 19 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 24 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক