হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ও কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রানীশংকৈল উপজেলা গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্কুলশিক্ষক খায়রুল বাশার, জিল্লুর রহমান প্রমুখ। খায়রুল বাসার বলেন, আমি একজন স্কুলশিক্ষক। গত ১৭ এপ্রিল রোববার গরু কিনতে নেকমরদ হাটে গেলে ইজারাদার ও তাদের লোকজনের কাছে চরম অপমানিত হই। তারা সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল নিচ্ছিল। এ অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করায় আমাকে বাজে ভাষায় গালাগাল শুনতে হয়েছে। আমি এর সুরাহা চাই। আরেক স্কুলশিক্ষক জিল্লুর রহমান বলেন, আমি সরকারের অধীনে চাকরি করি। সরকারের নিয়মকানুন মেনে চলি। কিন্তু কাতিহার হাটে নাতির আকিকার জন্য ছাগল কিনতে গেলে আমাকে ন্যাক্কারজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে।

তারা সরকার নির্ধারিত ৯০ টাকার বদলে ২০০ টাকা আদায় করছে। আমি এর কারণ জানতে চাইলে তারা বলে নিলে নেন না নিলে ছাগল রেখে চলে যান। কিসমত আলী একজন দিনমজুর। ছাগল বিক্রি করতে এসেছিলেন নেকমরদ হাটে। তিনি বলেন, আমাদের জিম্মি করে রাখছে হাট ইজারাদাররা। যারা বিক্রি করছে এবং যারা কিনছে দুপক্ষের থেকেই অতিরিক্ত টাকা নিচ্ছে। সবকিছুতেই বেশি টোল নিচ্ছে ইজারাদার। আমার কাছে মনে হয়েছে, এগুলো দিনে-দুপুরে ডাকাতি করা হচ্ছে।
আন্দোলনে একাত্মতা জানিয়ে রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা জাগো নিউজকে বলেন, আমরা জনপ্রতিনিধিরা এর দায় এড়াতে পারি না।

জনগণ তাদের সঠিক পন্থা অবলম্বন করেও যদি হেনস্তার শিকার হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাহলে এর জবাব দিতে হবে। অভিযোগ পাওয়ার পর আমি নিজে হাট দুটি পরিদর্শন করেছি এবং আমার নিজ চোখে এ লুটপাট আমি দেখেছি। তিনি আরও বলেন, আমি বলতে চাই, উপজেলা প্রশাসন শুধু জরিমানা না করে যাতে আর কখনো হাটগুলোতে অতিরিক্ত টোল না তুলতে পারে সেদিকে সোচ্চার হন। প্রতি সপ্তাহে ৭-১০ লাখ টাকা আয় করে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে ইজারাদাররা অভ্যস্ত হয়ে গেছে। অতিরিক্ত টোল আদায় বন্ধ না হলে জনগণকে নিয়ে আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এ বিষয়ে জানতে চাইলে নেকমরদ হাটের ইজারাদার আব্দুল কাদের অতিরিক্ত টোল নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, গোটা জেলায় যেমন বেশি নিচ্ছে আমিও তেমন বেশি নিচ্ছি।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নাইন কবির জাগো নিউজকে বলেন, হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেলেই জরিমানা করেছি। আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্মারকলিপি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 7 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক