হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ভুমি জরিপ কাজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ভুমি জরিপ ও নকশার কাজে ব্যাপক অনিয়ম ও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ কাজের সাথে যুক্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ ভুমি নকশার কাজে আসা সার্ভেয়ার আমিনরা প্রতি শতাংশ জমির বিপরীতে মোটা অংকের ঘুষ বাণিজ্যে নেমেছেন তারা। সম্প্রতি ঘুষের টাকা ফেরত পেতে জরিপ কাজে আসা কর্মকর্তাদের ভাড়াটে বাড়ি ঘেরাও করেন এলাকাবাসি।

ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা যায় ২০০৭-২০০৮ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর মৌজায় ৫টি নকশা জরিপের কাজ শুরু হয়। ৩টি নকশার কাজ শেষে পরবর্তীতে তা বন্ধ হয়। এ বছরের মার্চে জগন্নাথপুর মৌজায় ২০৪৪ টি দাগে ৯৩৭ একর জমির জরিপের কাজ শুরু করে ভূমি জরিপ কর্তপক্ষ। সর্দার আমিন, বদর আমিন, চেইনম্যানসহ তিনজন করে ২৮টি গ্রুপে ভাগ হয়ে এই কাজ সম্পাদনে মাঠে নামেন তারা। ভূমি প্রশাসন ঘুষ লেনদেন, অনিয়ম, দূর্নীতি এড়াতে ভূমি জরিপ শুরুর আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে মাইকিং করে জনগণকে জরিপের বিষয়টি অবগত করেছেন । ১৯৫৫ সালে প্রজাস্বত্ব বিধি মোতাবেক জরিপ চলাকালিন সময়ে একজন জমির মালিককে জমির রেকড, দলিল, খাজনা, খারিজ ও দখল শর্ত সাপেক্ষে ঐ মালিকের নামে জমি রেকর্ডভুক্ত হবে বলে জানা যায়।

শহরের শান্তিনগর, মুসলিমনগর ও বিহারিপাড়া মহল্লার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন প্রতি শতাংশ জমির জন্য সংশ্লিষ্টদের এক হাজার টাকা হিসেবে ঘুষ দিতে হচ্ছে। যে জমির মালিকানায় অসঙ্গতি রয়েছে, সেই জমির জন্য প্রতি শতাংশে পাঁচ থেকে সাত হাজার টাকা আদায় করছেন তারা। টাকা দিলে কাজ হয়, না দিলে কাজ হয় না। বাড়াবাড়ি করলে ভয়ভীতি দেখানো হয়েছে বলে জানান তারা। এই টাকা হাতিয়ে নিতে প্রতি গ্রুপে রয়েছে একাধিক দালাল চক্র। দিপু, স্বপন, সুলতান, খলিলুর, সুলতানসহ একাধিক সদ্দার আমিনের সাথে মোটা অংকের ঘুষের বিষয়ে কথা বললে বিষয়টি এড়িয়ে যান, তবে কাজের বিনিময়ে সন্তুষ্ট হয়ে কেউ যদি খুশি করালে দোষের কিছু নেই বলে দাবি করেন তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার আনোয়ারুল ইসলাম বলেন জরিপ কাজে অর্থ নেওয়ার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, জরিপ কাজে যথাযথ ভাবে স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশনা দেওয়া আছে। অবৈধ ভাবে অর্থ নেওয়ার অভিযোগ আসলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলায় অভিযুক্ত অভিনেত্রী নিপা।
অপরাধ 1 day আগে

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার আধা কেজি ভাং গাছের কাঁচা
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার-ধর্ষনে অভিযুক্ত কিশোর আটক।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় নারীসহ ৩ জনের কারাদন্ড।
অপরাধ 2 days আগে

বগুড়ায় ধান ক্ষেতে মিলেছে মরদেহ,অবশেষে ধরা পড়ল হত্যা মামলার আসামি। 
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে অভিযানে মাদক সম্রাট পঙ্কজ আটক স্থানীয়দের আনন্দ প্রকাশ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক