হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ে ধীর গতিতে চলছে টাঙ্গন ব্রীজটির নির্মাণ কাজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ৮:৫১ পূর্বাহ্ণ

Thakurgaon-Tangon Bridge-mknewsbd

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌর এলাকার টাঙ্গন ব্রীজটির নির্মাণ কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। স্বল্প লোকবল নিয়ে কাজ চলছে লোকবল না বাড়ালে আসন্ন রমজানের আগে শহরের গুরুত্বপূর্ণ এ ব্রিজটির নির্মাণ কাজ অসমাপ্তই রয়ে যাবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। জানা যায়, শহরের এই ব্রীজটির উপর দিয়ে পৌর শহর থেকে কলেজপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় মানুষ-জন যাতায়াত করে। ব্রীজের উপর দিয়েই শহরের মানুষ-জন, সরকারি কলেজ, ডায়াবেটিকস হাসপাতাল, জেলা শিল্পকলা একাডেমী, জেলা সার্ভার স্টেশন, বিএডিসি, হর্টিকালচার সেন্টার, ক্যাথলিক চার্চ, আকচাসহ বেশ কয়েকটি গ্রামে যাতায়াত করে। বিকল্প টাঙ্গন ব্রীজের উপর দিয়ে যাতায়াতে ২-৩ কিলোমিটার পথ ঘুরতে হয়। এ কারনে পূর্বের লোহার ব্রীজটি ভেঙ্গে ফেলায় ২ পারের মানুষের বিশেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগ যেন চরমে উঠেছে।

শহরের কলেজপাড়া এলাকার নিলয় জানান, টাঙ্গন নদীর উপরে যে লোহার ব্রিজটি ছিলো তা ব্রিটিশদের আমলে নির্মিত হয়। তবে মুক্তিযুদ্ধের সময় ব্রীজটির একাংশে সমস্যা হলে মেরামত করা হয়। পরবতর্তিতে দীর্ঘদিন যাবৎ ব্রীজটির উপর দিয়ে দুই পারের মানুষজন চলাফেরা করে আসছিল। এ অবস্থায় দীর্ঘ ২-৩ যুগ ঝুকিপুর্ন থাকা অবস্থায় গত বছর ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করে কর্তৃপক্ষ। পরবর্তিতে ব্রীজটি সম্পুর্ন ভেঙ্গে ফেলা হয়। নতুন ব্রীজ নির্মানের কাজও শুরু করে কর্তৃপক্ষ। তবে এলাকাবাসী জানায় নির্মাণ কাজ অল্প কয়েকজন শ্রমিক দিয়ে করানোয় ধীর গতিতে কাজ চলছে। এ অবস্থায় কাজ চলতে থাকলে দীর্ঘদিন লাগবে সেতুর কাজ শেষ করতে।

ঠাকুরগাঁও সরকারী কলেজের শিক্ষার্থী বৃষ্টি রাণী জানান, সরকারি কলেজে অধ্যায়নরত প্রায় দুই তৃতীয়াংশ শিক্ষার্থীই শহরের বিভিন্ন ম্যাস ও বাসা-বাড়িতে থাকে। লোহার পুলটি ভাঙ্গার পর থেকে প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে কলেজে যাতায়ত করছে তারা। এ জন্য বেশিরভাগ সময়েই রিক্সা বা অটো রিক্সা কলেজের দিকে যেতে চাইছে না, তাই কলেজ যাতায়াতে দুর্ভোগে পরতে হচ্ছে আমাদের।অন্য দিকে ইকবাল আব্দুল্লাহ নামে একজন ফেসবুকে লিখেছেন অদক্ষ ঠিকাদারি প্রতিস্ঠানের অবহেলাপূর্ণ মনোভাবের প্রতিফলন এটা। আর ভুক্তভোগী আমরা প্রায় ১০,০০০ থেকে ১৫, হাজার মানুষ।শাহারীয়া মজুমদার লিখেছেনঃ এত‌দি‌নে কচ্ছপ ও তার গ‌ন্তব্যে পৌ‌ছে যে‌তো। এ ব্যাপারে সংশ্লিষ্ট নির্মান কাজের ঠিকাদার পার্থ সারথি সেন জানান, কাজ স্বাভাবিক গতিতেই চলছে। তবে নদী কমিশনের অভিযোগের ভিত্তিতে পর পর ২ বার ডিজাইন পরিবর্তনের কারনে কাজ শরু করতে সময় একটু বেশিই লেগেছে। ২/১ মাসের মধ্যেই কাজটি সমাপ্ত করে হস্তান্তরের জন্য চেষ্টা করছি আমরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 16 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 18 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 18 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 18 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক