হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে প্রতিবাদ সমাবেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ মে, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ

Thakurgaon-man-meeting-mknewsbd

ফাইল ছবি

মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও অফিসঃ ঠাকুরগাঁও’য়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইনে সকল আটকৃতদের নি:শর্ত মুক্তি চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার সচেতন নাগরিকবৃন্দ। এতে সংহতি জানিয়েছেন জেলার শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ছাত্র সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শনিবার বেলা ১২ টায় ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে ঠাকুরগাঁও সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়।

ঘণ্টা ব্যপী এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে দাবি সমূহের প্লাকার্ড হাতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা তেল-গ্যাস জাতীয় কমিটির সদস্য সচিব, মাহবুব আলম রুবেল জেলা উদীচীর সাধারন সম্পাদক ও সাংবাদিক রেজওয়ানুল হক রিজু, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, শিক্ষক, আনিসুর রহমান মিঠু, ছাত্র নেতা আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দেশে করোনা পরিস্থিতির দুর্যোগ সময়ে চিকিৎসার অব্যবস্থাপনা ও লুটপাট চলছে ব্যাপক মাত্রায়। চিকিৎসক ও পুলিশ সদস্যরা ব্যাপক মাত্রায় আক্রান্ত হচ্ছে। মানুষ খাবার পাচ্ছে না, ত্রান লুট হয়ে যাচ্ছে সেটার দিকে সরকারের কোন নজর নাই। অথচ এই সময়ে ত্রাণ নিয়ে কোথায় দুর্নীতি হচ্ছে, করোনা প্রতিরোধে কোথায় বাঁধা আছে যারা এই নিয়ে সমালোচনা করছে , কথা বলছে, প্রতিবাদ করছে, প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছে তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে গুজব ছাড়ানোর অভিযোগে তাদের নামে তথ্য প্রযুক্তি আইনে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে । এই আইনে অনেক, সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক, বুদ্ধিজীবী রাজনৈতিক কর্মীদের আটক করা হয়েছে। অনেকের নামে এখনো মামলা চলছে।সারাদেশে একটা ভীতিকর পরিস্থিতি বিস্তৃত করতেই আবারো এই ধরপাকড় চলছে।

বক্তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে করোনা মোকাবেলা করতে হলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে তখন আমরা দেখছি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির ত্রাণ চুরির রিপোর্ট করায় বিডি নিউজ ও জাগো নিউজ ২৪ ডট কম এর সম্পাদকদ্বয়ের বিরুদ্ধে মামলা হচ্ছে। ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল যুবলীগ নেত্রী পাপিয়া সংক্রান্ত নিউজ শেয়ার করায় তাকে ২ মাস ধরে অপহরণ করে রাখার পর জেলে পাঠানো হয়েছে। ফেসবুকে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনামূলক লেখালেখি করায়, কার্টুন আঁকায় রাষ্ট্রচিন্তার সংগঠক দিদারুল ভূঁইয়া, লেখক মোস্তাক, কার্টুনিস্ট কিশোর সহ ১১ জনের বিরদ্ধে ডিজিটাল আইনে মামলা দেয়া হয়েছে। আর শুধু চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫টি মামলা হয়েছে৷ যার অধিকাংশই সাংবাদিক ও সম্পাদকদের বিরুদ্ধে হয়েছে বলে মানব বন্ধনে মুল আলোচ্য বিষয় ছিলো।

বক্তারা এই পরিস্থিতিতে সরকারের কাছে দাবি জানিয়ে বলেন , অবিলম্বে দিদারুল ভূইয়া, শফিকুল ইসলাম কাজল, মুশতাক আহমেদ, আহমেদ কবির কিশোর, মোমেন প্রধানের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। মোতাহার হোসেন, মাইকেল চাকমাসহ এ যাবত গুম হওয়া সকল ব্যক্তির সন্ধান চাই। অনলাইনে ও মিডিয়ায় মত প্রকাশের দায়ে গ্রেপ্তারকৃত সকলের মুক্তি চাই। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ রাষ্ট্রীয় সন্ত্রাসের অবসান চাই, সকল নাগরিকের নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই। নিবর্তনমূলক জনবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বাতিল চাই।

সুশিলগণ মনে করে, এসব ত্রান চুরি ও অন্যায় অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাা মানে এই নয় রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা রাষ্ট্রের পরিপন্থি কাজ করা। বরং এসব সংবাদ বা প্রতিবাদ দূর্নীতি বাজদের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা পালন করে এবং সরকারকে তথ্য দিতে সহযোগিতা করে রাষ্ট্রের মঙ্গলের জন্য।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 20 hours আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 1 day আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 1 day আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 2 days আগে

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 3 days আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 3 days আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক