admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ৭:৩৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও থেকে রুবেল রানাঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব ও ব্যক্তিগত সুরক্ষায় ঘর বন্ধি হয়ে পড়া শত শত শ্রমজিবী ছিন্নমূল দারিদ্র মানুষ। এই সংকটময় সময়ে দারিদ্র ও বেকার হয়ে পড়ে শ্রমিকদের পাশে দাড়িয়েছে বন্ধু মহল ঠাকুরগাঁও জেলা শাখা।
বুধবার ( ৮ এপ্রিল) দুপুর ১ টায় ঠাকুরগাঁও সদর আশ্রামপাড়া, মুন্সিপাড়া,খালপাড়া,শাহাপাড়া হাজিপাড়া , বন্ধু মহল রাস্তায় ঘুরে ঘুরে এলাকার ১০০ শত দারিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরন করে। এসময় বন্ধু মহল ২ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম তেল এবং ১টি সাবানের প্যাকেট নিয়ে ১০০ শত অসহায় কর্মহীন পরিবারদের মাঝে প্যাকেট তুলে দেন বন্ধু মহল ঠাকুরগাঁও জেলা শাখা।
এই বিষয়ে সমাজসেবক ও ছাত্রনেতা জি এম সুফি ( নিয়াজি) ও ছাত্র নেতা আরিফুর জামান লিয়ন জানান, ছিন্নমূল মানুষের অবস্থা খুবই সংকটময়। এই মুহুর্তে সরকারের পাশাপাশি. সমাজের বিত্তবানরা, বেসরকারি সংগঠন, ব্যাক্তিদের এগিয়ে আসা দরকার। সংকট কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র সহযোগীতা অব্যাহত থাকবে। সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে বাসায় অবস্থান করার অনুরোধ জানান তিনি।