হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন।

মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও পীরগঞ্জ এ জীবনের পড়ন্ত বিকেলে এসে যখন প্রতিটি মানুষের একটু উষ্ণতা, আর বিশ্রামের প্রয়োজন, ঠিক তখনই ভাগ্যের নির্মম পরিহাসে মৃত্যুর প্রহর গুনছেন প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধা বিমলা রানী। স্বামী মারা যাওয়ার পর শেষ সম্বলটুকু, অর্থাৎ স্বামীর ভিটেমাটিও তার কপালে জোটেনি।

সন্তানহীন এই বৃদ্ধা মাথা গোঁজার ঠাঁই হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন পুকুরপাড়ের এক নির্জন স্থান। সেখানে ভাঙা টিন ও বেড়ার একটি জীর্ণ কুঁড়েঘরে রোদ-বৃষ্টির সাথে লড়াই করে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। হৃদয়বিদারক ও মর্মস্পর্শী এই ঘটনাটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামের।

সরেজমিনে রামদেবপুর গ্রামে গিয়ে দেখা যায়, বয়সের ভারে নুয়ে পড়া বিমলা রানীর শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ। চোখেও ঠিকমতো দেখতে পান না। কোমরের তীব্র ব্যথায় সোজা হয়ে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়েছেন তিনি। ভাঙা কুঁড়েঘরটির সামনে স্যাঁতসেঁতে মাটিতে বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
বৃদ্ধার বসবাসের পরিবেশ অত্যন্ত করুণ।

ঘরের চালে থাকা ভাঙা টিন ও বেড়ার ফাঁক দিয়ে অনায়াসেই বৃষ্টির পানি ভেতরে ঢোকে। মেঝের ওপর ন্যূনতম কোনো বিছানাপত্র নেই, একটি ছেঁড়া বস্তা আর পুরনো কাপড়ের ওপর কষ্টে তার রাত পার হয়। যেখানে তার চেহারায় ফুটে ওঠা রাজ্যের ক্লান্তি আর হতাশা যে কারও হৃদয় ছুঁয়ে যাবে।

কীভাবে এই পুকুরপাড়ে এলেন বিমলা রানী এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা যায় এক করুণ ইতিহাস। স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর বিমলা রানী তার ন্যায্য অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। নিঃসন্তান হওয়ার অজুহাতে স্বামীর ভিটেবাড়িতে তার জায়গা হয়নি। দীর্ঘকাল ধরে তিনি এই নির্জন পুকুরপাড়ে একাকী বসবাস করে আসছেন।

নিজের অতীত নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিমলা রানী। কান্নাজড়িত কণ্ঠে তিনি তার কষ্টের কথা তুলে ধরেন। তার ভাষ্য, “স্বামী মারা যাওয়ার পর আমার আর কেউ খোঁজ রাখেনি। বাধ্য হয়ে এই পুকুরপাড়ে খুপরি ঘরটি তুলেছি। আগে হেঁটে মানুষের কাছে হাত পাততাম, যা পেতাম তা দিয়ে আধপেটা খেয়ে বেঁচে ছিলাম। এখন তো উঠতেই পারি না, খাব কী?” চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।

বিমলা রানীর এমন পরিণতিতে স্থানীয় প্রতিবেশীরাও চরম মানবিক উদ্বেগের কথা প্রকাশ করেন। রামদেবপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম ও রমেছা বেগম এই প্রতিবেদকের কাছে পুরো পরিস্থিতির ব্যাখ্যা তুলে ধরেন।
প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, “উনার স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি অনেক অসহায়। আমরা এলাকাবাসী এতদিন যতটুকু পেরেছি খাবার দিয়ে সহযোগিতা করেছি। কিন্তু উনার এখন যে শারীরিক অবস্থা, তাতে সার্বক্ষণিক একজন মানুষের প্রয়োজন। উনার ঘরে বৃষ্টির পানি পড়ে, ঘুমানোর জায়গা নেই। আমরা নিজেরাও গরিব মানুষ, কতটুকুই বা করতে পারি!

জীবনের শেষ প্রান্তে এসে বিমলা রানীর আর হয়তো চাওয়া-পাওয়ার তেমন কিছু নেই। তবে একটু নিরাপদ আশ্রয়, দুমুঠো খাবার আর বিনা ব্যথায় শেষ নিশ্বাস ত্যাগের অধিকারটুকু অন্তত তার প্রাপ্য। সমাজের প্রতিটি স্তরের মানুষের সামান্য সহানুভূতিই পারে এই বৃদ্ধার শেষ দিনগুলোকে একটু স্বস্তিদায়ক করতে। এ অবস্থায় বৃদ্ধার চিকিৎসা, খাদ্য ও বাসস্থানের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সরকারকে এগিয়ে আসার আহব্বান স্থানীয়দের।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ভোজ্য তেলের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আইন-বিচার 5 hours আগে

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ জনের বিরুদ্ধে ২ মামলা।
রংপুর 20 hours আগে

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদন্ড।
অপরাধ 20 hours আগে

পঞ্চগড় জেলা পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করলেন মজিদ
রংপুর 23 hours আগে

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার।
আইন-বিচার 2 days আগে

মামলা প্রত্যাহারের দাবিতে নোচনাহারে আম ব্যবসায়ীদের সড়ক অবরোধ।
আইন-বিচার 2 days আগে

মধ্যনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায়
অপরাধ 2 days আগে

চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত।
আন্তর্জাতিক 2 days আগে

পঞ্চগড়ে পরকিয়ার জেরে স্বামীর মৃত্যু স্ত্রী গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক