হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে বীজ উৎপাদন কেন্দ্রে পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়ম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্পের ২০২২-২৩ সালে ঠাকুরগাঁও জেলার বীজ উৎপাদন কেন্দ্রে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র (বীউ) ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঞা সাক্ষরিত উন্মুক্ত পুনঃদরপত্র বিজ্ঞপ্তিতে তথ্য মতে, ২০২২-২৩ সালে বীজ উৎপাদন কেন্দ্রে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ পরিবহন ঠিকাদার নিয়োগের সাপেক্ষে একটি দরপত্র দেওয়া হয়। ২৯ সেপ্টেম্বরের দরপত্র নং- ০২/২০২২-২৩,  যার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। ১০ অক্টোবর দরপত্র বিক্রয়ের শুরু হয়ে শেষ হয় ১১ অক্টোবর দুপুর ১২টায়। ঐ দিনেই বিকেল ৩ টায় জেলা প্রশাসক ঠাকুরগাঁও এবং উপ-পরিচালক (বীপ্র), বীপ্রকে, বিএডিসি ঠাকুরগাঁও দপ্তরের দরপত্র বাক্সটি দরপত্রের দাতাগণের উপস্থিতিতে খোলা হবে এমন উল্লেখ্য থাকে।

পুনঃ দরপত্রে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে ও দরপত্র দাখিলের আগেই মূল্যায়ন কমিটি ঠিকাদারদের সাথে যোগসাজশে দরপত্রটির ফলাফল স্থগিত করে রেখেছেন বলে অভিযোগ করেছেন মাহবুব ট্রেড্রাসের মালিক ঠিকাদার মাহবুবর রহমান বুলেট। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও ২৮ সেপ্টেম্বর দরপত্রের ফলাফল নিয়ে টালবাহানা করে কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষ যোগসাজশ করে দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বান করে। এবার ১১ অক্টোবর আবার দরপত্র উম্মুক্ত করার আগেই আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়।

পরে দুজন ঠিকাদারকে ড্র করে তাদেরকে প্রথম ঘোষণা করে আমাকে ২য় ঘোষণা করা হয়। এর পরে সিডিউল দেখতে চাইলে তারা না দেখিয়ে দ্রুত অফিস থেকে বের হয়ে চলে যায়। দরপত্রে ড্র হওয়া দুজন ঠিকাদারের পেছনে দরপত্র মূল্যায়ন কমিটির হস্তক্ষেপ রয়েছে বলে তিনি আরও বলেন, ৫১টি রুটে দুজন ঠিকাদারের পরিবহনের দর কিভাবে মিলে যায়। তারা দুজনেই একই দাম কিভাবে নির্ধারণ করেছে এটাই বোধগম্য নয়। দুজনে ১০% লেস দেখিয়ে দাম নির্ধারণ করে দরপত্র দেয়। আর এখনো কেন দরপত্র মোতাবেক ফলাফল ঘোষণা করে নাই মূল্যায়ন কমিটি। ফলাফল ঘোষণা না করে তারা টালবাহানা করে তাদের পছন্দ মতো ঠিকাদারকে নিয়োগ দিতে পায়তারা করছে। এখন আমি চাই এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আবার পুনঃদরপত্র আহ্বান করা হোক।

এ সব বিষয়ে সরাসরি কথা বলার জন্য বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র (বীউ)-এর উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঞাকে অফিসে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক (বীউ) শ্যামল চন্দ্র দেবনাথ বলেন, আমি নতুন যোগদান করেছি। এ সব বিষয়ে আমার খুব বেশি জানা নেই। দরপত্র কমিটির সভাপতি ও বাকি সদস্যদের সাথে যোগাযোগ করতে বলে তিনি বিষয়গুলো এড়িয়ে যান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 4 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 1 day আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক