হোম
আন্তর্জাতিক

চীন-রাশিয়ার ঐক্যমত ইরানের পরমাণু সমস্যা সমাধানে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ১০:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

চীন-রাশিয়ার ঐক্যমত ইরানের পরমাণু সমস্যা সমাধানে। ইরানের পারমাণবিক চুক্তি পুনর্বহালের আলোচনাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে চায় চীন ও রাশিয়া। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। বুধবার, ৩ নভেম্বর, এ বিষয়ে চীন ও রাশিয়ার দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে ফোনালাপে এ বিষয়টি উঠে এসেছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবরে বলা হচ্ছে, ইরানের পরমাণু চুক্তি এগিয়ে নিতে চীন ও রাশিয়া কৌশলগত যৌথ কার্যক্রম চালিয়ে যেতে প্রস্তুত।

iran nuclear enrichment

তারা এ সমস্যার রাজনৈতিক নিষ্পত্তির জন্য যৌথভাবে প্রচার করবে বলে একমত হয়েছেন চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু এবং রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই দুই শীর্ষ কূটনীতিক কথোপকথনের সময় বিভিন্ন বিষয়ে একমত হয়েছেন। তারা ইরানি পারমাণবিক কর্মসূচির (জেসিপিওএ) বিষয়ে যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনায় জোর দিয়েছেন। তারা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষের প্রত্যেকের স্বার্থ বিবেচনায় নিয়ে কাজ করতে একমত হয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে জি২০ সম্মেলনের সময় বলেছিলেন, ইরানের পরমাণু চুক্তি পুনর্বহালে রাশিয়া পুরোপুরি সমর্থন করে। চুক্তিটিতে ২০১৫ সালে তেহরানের সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জার্মানির পাঁচ স্থায়ী প্রতিনিধি স্বাক্ষরিত করেছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে চুক্তিটি ভঙ্গ করার সিদ্ধান্ত নেন।

তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বার বার চুক্তিটি পুনর্বহালের কথা বলেছেন। ফাইভ প্লাস ওয়ান গ্রুপ তথা- রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এপ্রিল থেকে ভিয়েনায় এ বিষয়ে আলোচনা করছে। পরবর্তী রাউন্ডের আলোচনা শুরুর তারিখ আগামী ২৯ নভেম্বর নির্ধারিত রয়েছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 42 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 4 hours আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 5 hours আগে

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 5 hours আগে

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়:ডিআইজি
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 19 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 20 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 21 hours আগে

কুড়িগ্রামের দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া
ধর্ম ও ইসলাম 2 days আগে

সিরাজগঞ্জে চরমপন্থীদের তথ্যেই মিলল অস্ত্রভান্ডার ১০৩ আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক