হোম
তথ্য ও প্রযুক্তি

চীন থেকে মার্কিন সাংবাদিক বহিষ্কার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২০ ৮:০২ পূর্বাহ্ণ

China-korona-virus-usa-reporter-dism

ফাইল ছবি

চীন থেকে মার্কিন সাংবাদিক বহিষ্কার একটি স্টলে নিউ ইয়র্ক টাইমস বিক্রি হচ্ছে। করোনাভাইরাস নিয়ে অনুসন্ধানরত অন্তত ১৩ জন মার্কিন সাংবাদিককে চীন থেকে বহিষ্কার করার পর যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো বেইজিং-এর তীব্র সমালোচনা করেছে। পত্রিকাগুলো বলছে, চীনের উহান শহরে এই ভাইরাসটির প্রকোপ দেখা দেওয়ার পরপরই তারা এই মহামারির ওপর বিস্তারিত রিপোর্ট তৈরি করছিলেন।বহিষ্কৃত এই সাংবাদিকরা নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক। নিউ ইয়র্ক টাইমস বলছে, চীন এভাবে নিজেকে বিচ্ছিন্ন করে বড় ধরনের ভুল করেছে। আর ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে, এই বহিষ্কার মত প্রকাশের স্বাধীনতার ওপর নজিরবিহীন আক্রমণ। কিন্তু চীন বলছে, যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা সাংবাদিকদের ওপর আরোপ করা বিধি-নিষেধের জবাবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীনসহ সারা বিশ্ব যখন করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় জোর লড়াই করছে, তখন বিশ্বের এই দুটো মহাশক্তিধর দেশের এই যুদ্ধ সেই লড়াইকে ক্ষতিগ্রস্ত করবে। এই ভাইরাসটি মোকাবেলা নিয়ে দুটো দেশ শুরু থেকেই একে অপরকে আক্রমণ করে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে করোনাভাইরাসকে “চীনা” বলে উল্লেখ করে চীনকে ক্ষুব্ধ করেছে। জবাবে বেইজিং বলছে, এধরনের মন্তব্য করে ওয়াশিংটন চীনকে বদনাম দেওয়ার চেষ্টা করছে। করোনাভাইরাসটি চীনের উহান শহরেই প্রথম পাওয়া যায় গত বছরের শেষের দিকে।

কিন্তু চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে মার্কিন সৈন্যরাই এই ভাইরাসটি সেখানে নিয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী ১০ দিনের মধ্যে মার্কিন সাংবাদিকদের মিডিয়া পাস কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে হবে। একই সঙ্গে এই সাংবাদিকরা চীনে কী ধরনের কাজ করতেন – সে বিষয়েও তারা বিস্তারিত জানতে চেয়েছেন। বেইজিং-এর এই নিষেধাজ্ঞার ফলে এই সাংবাদিকরা এখন তাদের আধা-স্বায়ত্তশাসিত বিশেষ এলাকা হংকং ও ম্যাকাউতেও কাজ করতে পারবেন না। এই দুটো অঞ্চলে সাংবাদিকরা চীনের মূল ভূখণ্ডের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করেন। এমাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ঠিক কতজন চীনা নাগরিক সাংবাদিক হিসেবে কাজ করতে পারবেন তার সীমা বেঁধে দিয়েছিল। বলা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবেই বেইজিং মার্কিন সাংবাদিকদের চীন থেকে বহিষ্কার করেছে।

চীনের উহান শহরের একটি হাসপাতাল জীবাণুমক্ত করা হচ্ছে। এই শহরেই ভাইরাসটির প্রকোপ শুরু হয়। যুক্তরাষ্ট্র যা করেছে সেটা চীনের সংবাদ মাধ্যমকে লক্ষ্য করেই করেছে। আর সেটা করা হয়েছে শীতল যুদ্ধের সময়কার মানসিকতা এবং আদর্শগত পক্ষপাত থেকেই,” এক বিবৃতিতে বলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও চীনকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। চীনা সাংবাদিক ঝাওইন ফেং বলছেন, চীনে যেসব বিদেশি সাংবাদিক কাজ করেন তাদেরকে প্রতি বছর তাদের মিডিয়া পাস বা কাজের অনুমতি পত্র নবায়ন করতে হয়। সাধারণত বছরের শেষ দিকে সেটা করা হয়ে থাকে। তিনি বলছেন, চীনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন এই সাংবাদিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। তিনি বলেন, এর ফলে চীনে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর কাজের ক্ষতি হবে, বিশেষ করে ওয়াল স্ট্রিট জার্নালের, কারণ গত মাসে তাদের তিনজন সাংবাদিককে চীন থেকে বহিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে ওয়াল স্ট্রিট জার্নালে করোনাভাইরাস সংক্রান্ত এক সম্পাদকীয় প্রকাশের জেরে তাদের দুজন সাংবাদিককে বহিষ্কার করার পর যুক্তরাষ্ট্র তাদের দেশে চীনা সাংবাদিকের সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দিয়েছে। সমালোচকরা বলছেন, করোনাভাইরাসের কারণে চীনসহ সারা বিশ্বে যখন সাংবাদিকের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন তখন এধরনের সিদ্ধান্ত চীনের জন্যে আরো বেশি ক্ষতিকর হতে পারে। করোনাভাইরাস থেকে বাঁচতে চিকিৎসকরা হাত দিয়ে মুখ স্পর্শ না করতে বলছেন। মানুষ কি তা পারবে?

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।
রংপুর 1 hour আগে

বোচাগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেই সফল করার লক্ষে অবহিতকরণ সভা
রংপুর 2 hours আগে

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার।
আইন-বিচার 5 hours আগে

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার,জয়পুরহাটে মিলল
অপরাধ 9 hours আগে

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
অপরাধ 9 hours আগে

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ,অর্থ বাণিজ্যের অভিযোগে।
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে ড্রাগন চাষ করে সফল আজিজুর, ৩০ লাখ টাকার ফল
অর্থনীতি 10 hours আগে

দিনাজপুরে আ,লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি পালিত।
রংপুর 10 hours আগে

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও
অপরাধ 19 hours আগে

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে মানববন্ধন
আইন-বিচার 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক