হোম
আন্তর্জাতিক

চীনের উইঘুরদের ওপর হামলা মানে আমাদের ওপরই হামলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১ ৮:৫৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

উইঘুরদের ওপর হামলা মানে আমাদের ওপরই হামলা উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনের দমনমূলক নীতির প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্যে দেশটির দূতাবাস এবং ম্যানচেস্টারে অবস্থিত কনসুলেটের বাইরে বিশাল এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ড ফর উইঘুর’ ক্যাম্পেইনের মাধ্যমে গত শনিবারের ওই বিক্ষোভে ব্রিটেনে মুসলমানদের অন্তত ৫০টি সংগঠন অংশগ্রহণ করে। কর্মসূচিটি সমন্বয় করেন ব্রিটেনের একটি ইসলামিক নিউজ পোর্টাল ইসলামিক২১সি -এর জ্যেষ্ঠ সম্পাদক সালমান বাট। সালমান বাটের সঙ্গে কথা বলেছেন রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) -এর উইঘুর সার্ভিসের রিপোর্টার নুরিমান আবদুরাশিদ।

যেখানে বিক্ষোভের মূল উদ্দেশ্য এবং এর মাধ্যমে চীন সরকারকে তারা কী বার্তা দিতে চান সে বিষয়ে কথা বলেছেন তিনি। তাদের আলোচনার চুম্বকাংশ তুলে ধরা হলো- আরএফএ: ‘স্ট্যান্ড ফর উইঘুর’ ক্যাম্পেইন কী? বাট: ব্রিটেনের ৫০টিরও বেশি মুসলিম সংগঠনের জোট। যারা জিনজিয়াংয়ে গণহত্যার শিকার উইঘুর মুসলিমদের পক্ষে কাজ করে। এই জোটের প্রধান কাজ হলো বিশ্ববাসীকে এই অপরাধের বিষয়ে সচেতন করা এবং প্রতিরোধ গড়তে জনমত গঠন করা। সেইসঙ্গে উইঘুরদের জন্য তাদের স্বপ্নের স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্তান গঠনে কাজ করে যাওয়া।

আরএফএ: লন্ডন ও ম্যানচেস্টারে বিক্ষোভ আয়োজনের উদ্দেশ্য কী ছিলো? কী বার্তা দিতে চেয়েছেন ? বাট: চীনের কমিউনিস্ট সরকার ধর্মীয় পরিচয়ের কারণে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুসলিমরা বিশ্বাস করে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই বিশ্বাসের জন্যই তাদের নির্যাতন করা হচ্ছে। আমরা এই স্লোগানের মধ্য দিয়ে আমাদের উইঘুর ভাই-বোনদের বলতে চাই, কালিমার মতোই আমরা এক ও অভিন্ন। আমরা সর্বদা তাদের পাশে আছি।

আরএফএ: উইঘুরদের প্রতি আপনাদের বার্তা কী? বাট: উইঘুর ভাই-বোনদের বলবো- মুসলিম বিশ্ব আপনাদের পাশে আছে। আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। আমরা আপনাদের কণ্ঠস্বর হয়ে বিশ্বের বিবেকবান মানুষদের কানে আপনাদের দুর্দশার কথা পৌঁছে দিব। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের স্বাধীন রাষ্ট্র তথা তুর্কিস্তান দান করবেন।

আরএফএ: চীনা সরকারের প্রতি আপনাদের বার্তা কী ? বাট: আমাদের বার্তা পরিষ্কার। এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ করুন। এটি মৌলিক বিষয়, যা যেকোনো সভ্য মানুষ আশা করে। দ্রুত নিপীড়ন বন্ধ করুন। বন্দিশিবির গুঁড়িয়ে দিন, উইঘুরদের ধর্ম পালনের স্বাধীনতা হরণ বন্ধ করুন এবং মানুষ হিসেবে তাদের স্বাধীনভাবে বাঁচতে দিন।

আরএফএ: বিক্ষোভের সময় লন্ডনে চীনা দূতাবাস থেকে চীনের পতাকা সরানো হয়েছিল কেন, জানেন? বাট: আমি জানি না। বিক্ষোভ হবে, সরকারের পক্ষ থেকে সেটা আগেই তাদের জানানো হয়েছিল। তারা নিজ থেকেই দূতাবাসের পতাকা সরাতে পারে। তবে বিক্ষোভ থেকে কেউ সেটা সরায়নি। তারা তাদের কর্মকাণ্ডে লজ্জিত হয়ে সরালে আমি খুশি হতাম। আরএফএ: বিক্ষোভের বিষয়ে যুক্তরাজ্য সরকারের প্রতিক্রিয়া কী? বাট: এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের কাছ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিলো। সুতরাং প্রতিক্রিয়া নিয়ে ভাবছি না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 5 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 16 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 17 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক