হোম
আন্তর্জাতিক

চীনের ইতিহাস বদলে ফেলা হচ্ছে !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৭:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

চীনের ইতিহাস বদলে ফেলা হচ্ছে ! প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব নিষ্কণ্টক করতে বদলে ফেলা হচ্ছে দেশটির ইতিহাস। এরই অংশ হিসেবে ১০০ বছরের পুরনো চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসও বদলে যাচ্ছে। দলটির সিনিয়র কর্মকর্তারা রাজধানী বেইজিংয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানে পার্টির বিগত ১০০ বছরের ইতিহাস পুনর্মূল্যায়ন করেন তারা। ওই বৈঠকেই দলের বা চীনের ইতিহাসের আরেক রূপকার হিসেবে শি জিনপিং-কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। শুধু ইতিহাসে অন্তর্ভুক্ত করা বললে কমই বলা হয়।

বরং কমিউনিস্ট পার্টির এই অপ্রতিদ্বন্দ্বী নেতাকে দেশটির কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এবং চীনের অর্থনৈতিক সংস্কারের প্রধান স্থপতি দেং জিয়াওপিংয়ের সমমর্যাদায় বসানো হয়েছে। রুদ্ধদ্বার ওই বৈঠকের পর অফিসিয়াল এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, ওই বিবৃতিতে বলা হয়েছে— শি জিনপিংয়ের নেতৃত্বে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে চীন, ঐতিহাসিক একটি রূপান্তরের মধ্য দিয়ে গেছে দেশটি। পার্টির সিনিয়র নেতারা বৈঠকে চীনের সমৃদ্ধ অর্থনীতি, সফল পররাষ্ট্র নীতি, দূষণের বিরুদ্ধে লড়াই এবং সবশেষ বিশ্বকে তছনছ করে দেওয়া কোভিড-১৯ এর মহামারি নিয়ন্ত্রণে জিনপিংয়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, এর আগে মাও ও দেংয়ের কারণে ঘুরে দাঁড়িয়েছে চীন। বর্তমানে জিনপিংয়ের অধীনে চীন নতুনভাবে আবির্ভূত হয়েছে। শক্তিশালী ও সমৃদ্ধশালী হয়ে উঠেছে দেশ। বলা হচ্ছে, চীনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে চলতি সপ্তাহের এই বৈঠকটি। কারণ আগামী বছর তথা ২০২২ সালে কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানে দেশটির নেতৃত্ব নিয়ে বড় ধরনের ঘোষণা আসবে। একই সঙ্গে গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠা শি জিনপিংয়ের হাতে তৃতীয়বারের মতো নেতৃত্বে ভার তুলে দেওয়া হবে। কারণ আপাত দৃষ্টিতে এই মুহূর্তে চীনে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেতা বা উত্তরাধিকারী নেই।

চীনের নতুন যুগে প্রবেশের আগের কয়েক দিনের ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায়— গত বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে শি জিনপিং একটি রেকর্ড করা ভিডিওতে ভাষণ দিয়েছেন। যেখানে ভূ-রাজনৈতিক ভিত্তিতে ছোট ছোট গোষ্ঠী তৈরী না করতে এশীয় দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তার এই আহ্বান প্রধান প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্টতই উল্টো সুর।

এ ভাষণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীতল যুদ্ধ নিয়েও সতর্ক করেন তিনি। নিজের বক্তব্যে শি স্পষ্ট করেই বুঝিয়েছেন যে, শীতল যুদ্ধ বা বিভাজন কোনোটাই তিনি চান না। অন্যদিকে, কঠোর নীতি প্রণয়নের জন্য শি জিনপিংয়ের বিরুদ্ধে নানা সমালোচনা রয়েছে। যেমন- তার নেতৃত্বাধীন চীন সরকার একটি কঠোর নিরাপত্তা আইন আরোপ করে কয়েক মাস ধরে হংকংয়ে চলা গণতন্ত্রপন্থী অস্থিরতার প্রতিক্রিয়া জানায়। এ ছাড়া নিজ দেশে কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধে ব্যাপক কঠোর বিধিনিষেধ প্রয়োগ করেন তিনি।

অন্যদিকে, শি জিনপিংয়ের বুদ্ধিমত্তার কারণে চীনের টেলিকমিউনিকেশন এক্সিকিউটিভ মেং ওয়ানঝোকে মুক্তি দেয় কানাডিয়ান কর্তৃপক্ষ। যেটাকে নিজেদের জন্য বিজয় বলে দাবি করেছে বেইজিং। একই সময়ে আবার নিঃশব্দে দুই কানাডিয়ানকে গ্রেপ্তার করেছে চীন। আর এসব কারণেই চীনের মসনদে জিনপিংয়ের পুনরাগমনের পথ আরো মসৃন হতে চলেছে।শি জিনপিং ২০১৮ সালের পর থেকেই নিজের সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন, যা তার জন্য চীনকে অনির্দিষ্টকাল ধরে নেতৃত্ব দেওয়ার পথ খুলে দিয়েছে। আগামী বছর চীনা কমিউনিস্ট পার্টির ২০তম পার্টি কংগ্রেস। তাই বলা যায়, রুদ্ধদ্বার ওই বৈঠকের মাধ্যমে পার্টি কংগ্রেসের আগেই শি জিনপিংয়ের হাতে পার্টির সব দায়িত্ব এক প্রকার পাকা হয়ে গেল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 15 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 15 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 16 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 16 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 2 days আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 3 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 3 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক