admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ
সেতাউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহে কর্মরত গ্রাম পুলিশদের ( দফাদার ও মহল্লাদার ) মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এ সময় সহকারী কমিশনার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের (অ.দা.) উপপরিচালক এ. কে. এম. তাজকির উজ জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।
সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মোট ১৪০ জন নারী পুরুষ গ্রাম পুলিশের মাঝে পোষাক ও সরঞ্জামাদি প্রদাণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে পল্লী উন্নয়ন অফিসার শামসুন নাহার, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. শহিদুল ইসলাম, নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আক্তারসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে গ্রাম পুলিশদের কুচকাওয়াজ পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।