হোম
নির্বাচিত কলাম

খালেদা জিয়াকে মুক্ত করলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে: বগুড়ায় ড. খন্দকার মোশারফ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ মে, ২০২৩ ৬:৪৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। শুক্রবার (২৬ মে) বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সমাবেশে গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশী হয়রানি ও দ্রব্যমূল্যের অসহনীয় উর্দ্ধগতি, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তিসহ ১০দফা বাস্তবায়নের দাবি জানান নেতারা। এতে বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন। তবে অভিযোগ উঠেছে, সমাবেশে আসার সময় বেশ কিছু এলাকায় বাধার মুখে পড়তে হয় উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্র হত্যা হয়। আর যেখানে বিএনপি সেখানেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়। খালেদা জিয়াকে মুক্ত করলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু আওয়ামী লীগ আপোষে ক্ষমতা ছাড়বে না বলে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারকে গায়ের জোরে বিদায় করতে হবে। কোনো দশ দফা দাবির দরকার নেই। এক দফা দাবি শেখ হাসিনার বিদায়।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আজকে মানুষ বাজারে গেলে তাদের নাভিশ্বাস ওঠে।

মানুষের ভোটের অধিকারকে তারা কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ আজকে দেশে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর আওয়ামী লীগ সরকারকে সরাতে হলে রাজপথে আন্দোলন প্রয়োজন। এ সময় জেলা বিএনপির নেতারা ঘোষণা দেন, গণতন্ত্র ফিরিয়ে আনার পর দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মো. সিরাজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ প্রমুখ।

জনসমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি নেতা সহিদ-উন-নবী সালাম, কে.এম. খায়রুল বাশার এবং জাহিদুল ইসলাম হেলাল। সমাবেশ শেষে বিএনপির নেতারা জানান, বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও গাবতলী উপজেলা থেকে আসার পথে তাদের লোকজনদের বাধার মুখে পড়তে হয়েছে। তাদেরকে বাস থেকে নামিয়ে দেয়া হয়। পরে তারা হেঁটে এসেছেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, আমাদের অনেকগুলো বাস শহরে আসতে দেয়নি। এ জন্য অনেক কর্মীরা সমাবেশে আসতে পারেননি। তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 2 days আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 2 days আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 3 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক