হোম
নির্বাচিত কলাম

কোটিপতি পুলিশ কর্মকর্তার স্ত্রী বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদীও কোটিপতি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৩ ৭:২৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) হামিদুল আলম মিলনের স্ত্রী শাহাজাদী আলম লিপি। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসন থেকে নৌকার মনোনয়ন না পেয়ে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিলেন এ প্রার্থী।

পুলিশের কর্মকর্তার স্ত্রী হওয়ায় বিভিন্ন সময় প্রচারণা চলাকালে বড়াই করে বলতেন, একটি জেলার সবগুলো এমপি তার পকেটে থাকে। তাই এমপি পদের লোভে নয়, তিনি রাজনীতিতে আসতে চান জনগণের সেবা করতে।

তার এ বক্তেব্যের ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নির্বাচনের আগেই ঢাকঢোল পিটিয়ে শত শত গাড়ি, মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালান। সেই প্রার্থী তার ঘোষিত হলফনামাতেও নিজেকে ‘ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করেছেন।

লিপির স্বামী বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত। তথ্য অনুসারে কোটিপতি স্ত্রীর পাশাপাশি তিনিও এখন তিন কোটি ৫৬ লাখ ২৪ হাজার ৭১৯ টাকা সম্পদের মালিক। এইচএসসি পাস লিপি হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। নদীভাঙন সারিয়াকান্দি হাটশেরপুর এলাকার বাসিন্দা লিপির ব্যবসাপ্রতিষ্ঠানের নাম ‘মেধা এন্টারপ্রাইজ’।

হলফনামায় আয়ের উৎস হিসেবে কৃষিখাত থেকে বছরে ৫০ হাজার ২০০ টাকা পান বলে উল্লেখ করেছেন লিপি। তার স্বামীর কৃষিখাত থেকে আয় হয় চার লাখ ৫৮ হাজার ২০০ টাকা। লিপি বাড়িভাড়া পান তিন লাখ ৬০ হাজার টাকা। স্বামী পান ছয় লাখ ১ হাজার ২০০ টাকা। আর স্বামীর চাকরি থেকে বছরে আয় হয় ৯ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা। অন্যান্য খাতে স্বামীর কোনো আয় না থাকলেও স্ত্রী লিপি আয় করেন ৫৭ হাজার ৯৬৬ টাকা।

অস্থাবর সম্পদের মধ্যে লিপির নগদ টাকা রয়েছে ২৮ লাখ ৪৮ হাজার ৯০৫ টাকা। তার স্বামীর কাছে নগদ আছে দুই কোটি ১৩ লাখ ৮৯ হাজার ৩০৯ টাকা। লিপির স্বামী পুলিশ কর্মকর্তা মিলনের ব্যাংকে ৪১ হাজার ৯১৭ টাকা থাকলেও লিপির ব্যাংকে রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৯০৫ টাকা।

হলফনামা অনুযায়ী লিপির চেয়ে তার স্বামীর বেশি অলংকার রয়েছে। লিপির ১০ তোলা অলংকার থাকলেও স্বামী মিলনের রয়েছে ৫০ তোলা। ইলেকট্রনিকস সামগ্রী রয়েছে ৩০ হাজার টাকার। তার স্বামীর রয়েছে এক লাখ ৪ হাজার টাকার। ২০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে লিপির। তার স্বামীর রয়েছে এক লাখ ৩৫ হাজার টাকার আসবাবপত্র।

কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে, লিপির ২৫৯ দশমিক ৬৯ শতক জমি রয়েছে। যার দাম ৪৪ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। তার স্বামীর কৃষিজমি রয়েছে ১২১৪ শতক (১২ একরের বেশি)। এ জমির দাম দেখানো হয়েছে মাত্র চার লাখ টাকা।

এছাড়া ১০১ দশমিক ৫৭ শতক অকৃষি জমির মালিক লিপি। যার দাম ২৬ লাখ ১০ হাজার ২৪০ টাকা। তার স্বামী মিলনের ২৫২ দশমিক ৫৩৬ শতক জমি রয়েছে। এরমূল্য এক কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২৮০ টাকা।

স্থাবর সম্পদের ক্ষেত্রে শাহাজাদী লিপির একটি পাঁচতলা দালান রয়েছে। এটি হেবা সূত্রে (বিনামূল্যে দান সূত্রে পাওয়া) পাওয়া বলে উল্লেখ করেছেন। আছে নির্মাণাধীন আরও একটি বাড়ি। রয়েছে তিনটি দোকান। লিপির স্বামীর রয়েছে একটি পাঁচতলা দালান, একটি আধাপাকা বাড়ি। তবে এগুলো হেবা বা দান সূত্রে বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে কোনো মূল্য উল্লেখ করা হয়নি।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনটি আওয়ামী লীগের দখলে ছিল পাঁচবার। বিএনপিরও পাঁচবার সংসদ সদস্য ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় এসেছিল একবার। এবারও নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। যে কারণে আওয়ামী লীগের জন্য এ আসনটি উর্বর এলাকা হিসেবে দেখা হচ্ছে। মনোনয়ন দৌড়ে সে কারণে এ আসনে হেভিওয়েট বেশ কয়েকজন নেতা সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নানকেই বেছে নেয় মনোনয়ন বোর্ড। যে কারণে অন্যরা নির্বাচনী মাঠ থেকে সরে গেলেও লিপি হয়ে যান স্বতন্ত্র প্রার্থী। তিনি ছাড়াও বিএনপির সাবেক নেতা শোকরানাসহ ১১ জন দ্বাদশ নির্বাচনে এ আসনে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি বলেন, আমি ব্যবসা করি। ব্যবসা থেকে কোটিপতি হয়েছি। আর এলাকায় বেশ আগে থেকেই প্রচারণা চালাই, এই তথ্যটিও সত্য। তবে এলাকার মানুষ ভালোবেসে এসব প্রচারণার টাকা খরচ করে। আমাদের কোনো টাকা খরচ করতে হয় না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 8 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 13 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »