হোম
নির্বাচিত কলাম

কার্যক্রম শুরুর আগেই নদীগর্ভে বিলীনের শঙ্কায় মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ৭:১৩ পূর্বাহ্ণ

BD-Cyclone-center-mknewsbd

ফাইল ছবি

রাজরাজেশ্বর ওমর আলী উচ্চবিদ্যালয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর জেলার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লক্ষ্মীর চরে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি। কিন্তু এর আশপাশে নেই কোনো ভূমি। চারপাশে শুধু থৈ থৈ পানি। যেনো পদ্মার মাঝ নদীতে ভাসছে তিনতলা একটি ভবন। নদীর স্রোতে যেকোনো সময় তলিয়ে যাওয়ার উপক্রম বিদ্যালয়টির।

স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে দেশের উত্তরাঞ্চল থেকে নেমে আসা বন্যার পানির প্রবল স্রোতে ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে এ এলাকায়। কোনোভাবেই এই ভাঙনের ব্যাপকতা ঠেকানো যাচ্ছে না। উন্মত্ত পদ্মার তাণ্ডবে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চবিদ্যালয় মাল্টিপারপাস সাইক্লোন শেল্টারটি নদীর প্রায় ১০০ গজ ভেতরে চলে গেছে। এর আশপাশে এখন আর কোনো স্থাপনা বা বসতি অবশিষ্ট নেই। যেকোনো সময় বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, ১৯৮৮ সালে লক্ষ্মীর চরের এই স্থানেই প্রথম বিদ্যালয়টি স্থাপন করা হয়। পরে বেশ কয়েকবার ভাঙনের শিকার হওয়ায় বিদ্যালয়টি পাশের বলিয়ার চরে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই একটি টিনের ঘরে স্কুলের পাঠদান কার্যক্রম পরিচালানা করা হচ্ছে। এদিকে লক্ষ্মীর চরেই বিদ্যালয়টির একটি ভবন নিমার্ণ করে সরকার। কিন্তু কার্যাক্রম চালু করার আগেই সেটি আবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে।

জানা যায়, ২০১৯ সালে বিদ্যালয়টি নির্মাণের উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ড. দীপু মনি। ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে প্রায় এক বছরের মাথায় তিনতলা বিশিষ্ট বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রটির নির্মাণও শেষ হয়। কিন্তু নদীর ভাঙনে এখন এর আশপাশ যেভাবে তলিয়ে গেছে এতে বিদ্যালয়টি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, ২০১৪ সালে প্রথম বিদ্যালয়টি নির্মাণের প্রস্তাব করা হয়। এরপর এর স্থান ঠিক করা হয়। তখন নদী বিদ্যালয়ের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিলো। পরবর্তীতে ওই স্থানে বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় সাইক্লোন শেল্টারটি নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এরপর নদী ভাঙতে ভাঙতে বিদ্যালয়টির কাছে চলে আসে। এখন এটি রক্ষার আর কোনো ব্যবস্থা নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

জমজমাট সাভার কোরবানির হাট,দিনব্যাপী চলছে গরু বিক্রিয়।
অর্থনীতি 7 hours আগে

রাজশাহী সিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার চ্যালেঞ্জ নিলেন প্রশাসক,মিলবে কি কাঙ্ক্ষিত সেবা।
জনদুর্ভোগ 12 hours আগে

ঈদুল আযহা উপলক্ষে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড বাসীকে শুভেচ্ছা জানালেন
ঢাকা 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ।
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি এক সপ্তাহ বন্ধ ।
অর্থনীতি 1 day আগে

‎সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের রাজকীয় ও অশ্রুশিক্ত বিদায়।
রংপুর 1 day আগে

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ
দুর্ঘটনা 2 days আগে

​শালবাহান বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের
অপরাধ 2 days আগে

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক