হোম
বগুড়া

ওসি মোস্তাফিজুরের বদলিতে আদমদীঘিতে মিষ্টি বিতরণ।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে সমালোচিত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের বদলিতে মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় উপজেলা বাস স্ট্যান্ড ও সোমবার দুপুরে সান্তাহার বিভিন্ন পয়েন্টে এলাকাবাসীর পক্ষে কিছু যুবকদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এরআগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে একটি বিজ্ঞপ্তিতে আদমদীঘি থানার ওসিকে বদলি করে পাবনা ভাঙ্গুড়া থানায় পদায়ন করা হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) আদমদীঘি থানায় শেষ কর্মদিবস পালন করেন। রবিবার দুপুরে থানা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে কর্মস্থল ত্যাগ করেন তিনি।

জানা যায়, আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। থানায় দায়িত্বরত থাকা অবস্থায় নাশকতা মামলার আসামীদের পক্ষপাতমূলক আচরণ, তাদের থেকে সুবিধা নিয়ে রেহাই , ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন মামলার বাদী মিজানুর রহমান। গত ২৪ ফেব্রুয়ারী বগুড়া পুলিশ সুপার বরাবর তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে “আদমদীঘিতে আসামীদের ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা দাবী” একাধিক শিরোনামে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় তৎকালীন জেলা পুলিশ সুপার জেদান আল মুছা কোন পদক্ষেপ না নেওয়ায় ফলে রাজশাহী ডিআইজি বরাবর একাধিক বিএনপি নেতাকর্মীর স্বাক্ষরিত ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে আবারও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরেও ঘটনার কোন ব্যবস্থা গ্রহণ করেনি উর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ। যারফলে ঘটনাটি ধামাচাপায় থেকে যায়।

এরপর গত কয়েকমাস ধরে ছিনতাই, মোটরসাইকেল, গরু, সেচপাম্প, মোবাইল, বৈদ্যুতিক মিটারসহ বেশ কয়েকটি চুরি সংগঠিত হয়েছে। এসব বিষয়ে থানায় অভিযোগ দিয়েও পুলিশের কাছ থেকে সহায়তা পায় নাই ভুক্তভোগীরা। এমন অভিযোগের বিষয় উল্লেখ করে গত ২১ জুন বিভিন্ন গণমাধ্যমে “আদমদীঘিতে বেড়েছে অপরাধের প্রবণতা” একাধিক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ৭ এপ্রিল আদমদীঘিতে শামীম পারভেজ সাদ্দামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার আড়াই মাস অতিবাহিত হলেও থানায় তার বিরুদ্ধে কোনও মামলা রেকর্ড হয়নি। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে ওসির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এমন সংক্রান্ত বিষয়ে ২৯ জুন গণমাধ্যমে “আদমদীঘিতে সেনাবাহিনীর উদ্ধারকৃত অস্ত্রে’র মামলা আড়াই মাসেও রুজু করেনি পুলিশ” একাধিক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ঘটনায় আদৌও পর্যন্ত কোন মামলা দায়ের করেনি পুলিশ। এভাবেই পড়ে রয়েছে।

এরপর ২৯ মার্চ উপজেলার সান্তাহারে হাত-পা বেঁধে স্ত্রী ও সন্তানের উপর বাবার নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার চাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্ত্রী বাদী হয়ে নিকটবর্তী থানায় স্বামী শরিফুল ইসলাম স্বপনসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ কোন জোড়ালো পদক্ষেপ গ্রহণ না করে উল্টো বাদীকে মিমাংসার জন্য একাধিক বার চাপ সৃষ্টি করছেন। ঘটনাটি নিয়ে গত ৭ এপ্রিল বিভিন্ন পত্রপত্রিকায় “সান্তাহারে হাত-পা বেঁধে স্ত্রী ও সন্তানের উপর নির্যাতন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় আইনগতভাবে ভুক্তভোগী কোন সুরাহা পায়নি।

শুধু তাই নয় আদমদীঘি তিনি যোগদানের পর থেকে সেবাপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরণ করতেন এবং অনেক অভিযোগের এখনো সমাধানের পথ পায়নি বলে জানান একাধিক ভুক্তভোগী। গোপন সূত্রে থানার বিভিন্ন স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়, ওসি মোস্তাফিজুর যোগদানের পর বিভিন্ন বিত্তশালী মহল ও স্টাফদের নিজদের তহবিল থেকে অর্থ জোগান দিয়ে তার থানার বাসায় আসবাবপত্র ও এয়ারকন্ডিশন (এসি) বন্দবস্তের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তিনি বদলির সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে পরবর্তী কর্মস্থল পাবনা ভাঙ্গুড়া থানায় চলে যান। এদিকে থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকের মধ্যেও দায়িত্বরত ওসির নামে ব্যাপক কানাঘুষা শুরু করতে দেখা যায়। জেলা পুলিশের কোন প্রোগ্রাম বা মার্সিক আয়োজনে অফিসার ভেদে ২ থেকে ৫ হাজার টাকা দিতে হয় তাদের। এমন অভিযোগ করেন নাম প্রকাশ করা না শর্তে একাধিক দায়িত্বরত অফিসার। ওসির বদলিতে থানার পুলিশ সদস্যসহ এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছেন এমনটাই বলছেন অনেকেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক