admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৩ অপরাহ্ণ
সংসদ অধিবেশনঃ সংসদ সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু আগে আগামীকাল রোববার সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে ওই বৈঠকেই বিষয়টি নির্ধারণ করা হবে।
এর আগে গত ৯ জুলাই সর্বশেষ চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। যা ছিল একাদশ সংসদের অষ্টম অধিবেশন। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন।
প্রসঙ্গত, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এক অধিবেশন শেষ হওয়ার সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সেই হিসাবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে সপ্তম ও অষ্টম অধিবেশন মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গত ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র একদিন। মাত্র দেড় ঘণ্টায় ওই দিন অধিবেশন শেষ হয়। যা ইতিহাসে প্রথম ঘটনা।
এদিকে, যেহেতু নবম অধিবেশনও করোনার সংক্রমণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেজন্য এ অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।