হোম
আন্তর্জাতিক

ইসরায়ল ও মরক্কোর সম্পর্ক আলজেরিয়ার হুঁশিয়ারি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইসরায়ল ও মরক্কোর সম্পর্ক আলজেরিয়ার হুঁশিয়ারি। মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা আসছে। কয়েকদিন আগে প্রতিরক্ষা চুক্তিও করেছে দেশ দুটি, যার বিরুদ্ধে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় বইছে। এবার এই সম্পর্কের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করল আলজেরিয়া। মরক্কোর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামাথান লামাম বলেছেন, উত্তর আফ্রিকায় ইসরায়েলকে শক্তিশালী করতে সহযোগিতা করছে মরক্কোর কর্মকর্তারা।

এতে পুরো অঞ্চলে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা দেবে। তেল আবিবের আধিপত্য বিস্তারের এই চেষ্টার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। পার্সটুডে জানায়, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বহু বছর ধরে প্রভাব বিস্তারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। এরপর সুদান ও মরক্কোর সঙ্গেও একইভাবে ঘনিষ্ট হয় তেল আবিব।

এ নিয়ে দেশে দেশে ব্যাপক প্রতিবাদ হলেও দফায় দফায় মরক্কো সফরে যান ইসরায়েলি শীর্ষ কর্মকর্তারা। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার চুক্তিসহ সামরিক সহায়তার সমঝোতাও সই করেছে দেশ দুটি। মরক্কোর সাধারণ জনগণ ইসরায়েলি মন্ত্রী বেনি গান্তজের সফর ও চুক্তির প্রতিবাদ জানিয়ে রাজধানী রাবাতে বিক্ষোভ করেছেন।

ইসরায়েলি কয়েকটি কোম্পানি মরক্কোর বাধ তৈরির একটি প্রকল্প হাতে নিয়েছে। এ নিয়ে ইথিওপিয়া, মিশর ও সুদানের সঙ্গেও উত্তেজনা দেখা দেয়। আফ্রিকার ১৪টি মুসলিম দেশের তীব্র বিরোধিতার পরেও আফ্রিকান ইউনিয়নে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে তেল আবিব। এখন আঞ্চলিক সংকট তৈরির আশঙ্কা করছে আলজেরিয়া।

এ ধরনের চুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে আরবদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা। তারা ইসরায়েলের দমন-পীড়ন ও দখলদারিত্বের বিরুদ্ধেও মুসলিম দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 18 minutes আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 24 minutes আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 30 minutes আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 1 day আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 2 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 2 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 2 days আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক