হোম
আন্তর্জাতিক

ইসরায়েল গাযা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালিয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ১:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

ইসরায়েল গাযা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালিয়েছে। ঐ অঞ্চল থেকে আগুনে বেলুন পাঠাতে শুরু করার জবাবে হিসেবে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা। বুধবার ভোরে গাযা শহরে বিস্ফেরাণের শব্দ পাওয়া যায়।ইসারয়েলের দমকল বাহিনী বলছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাযা থেকে একাধিক আগুনে বেলুন ছোঁড়াহয়, যার ফলে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ২১শে মে দুই পক্ষের মধ্যে চলমান ১১ দিনের সংঘাতের পর ঘোষণা করা যুদ্ধ বিরতির পর এটিই দুই পক্ষের মধ্যে প্রথম সংঘাত। মঙ্গলবার ইহুদি জাতীয়তাবাদীদের পদযাত্রা কর্মসূচীর পরই এই ঘটনা ঘটলো। এই পদযাত্রা নিয়ে হামাসের হুমকি ছিল।

হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে?
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে যে হামাস নিয়ন্ত্রিত খান ইউনিস ও গাযা শহরের সেনাবাহিনীর ঘাঁটিতে তাদের হামলাকারী বিমান আঘাত করেছে। তবে ঐ বিমান হামলার ফলে কোনো ধরণের হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা সাথে সাথে নিশ্চিত করা যায়নি। হামাসের একজন মুখপাত্র টুইটারে এক বিবৃতিতে জানিয়েছেন যে ফিলিস্তিনিরা তাদের সাহসী প্রতিরোধ অব্যাহত রাখবে এবং নিজেদের অধিকার রক্ষার লড়াই করে যাবে যতক্ষণ পর্যন্ত ‘দখলদারী শক্তি পুরো ভূমি থেকে বিতাড়িত হয়।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে গাযা থেকে নিক্ষেপ করা আগ্নেয় বেলুনের কারণে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত ২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলের নতুন সরকার ক্ষমতায় আসার দু’দিন পর এই সংঘাতের ঘটনা ঘটলো।
টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর গত রবিবার বিনইয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারান এবং ডান ও বামপন্থী সাতটি দলের সমন্বয়ে গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী হন নাফতালি বেনেত।

পদযাত্রায় কী হয়েছিল?
মঙ্গলবার ইহুদি জাতীয়তাবাদীদের এই পদযাত্রা আয়োজন করার উদ্দেশ্যে ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমের কিছু এলাকা খালি করে। এ সময় তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। এ সময় ১৭ জন গ্রেফতার হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায় ইসরায়েলি বিক্ষোভকারীরা স্থানীয় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ‘আরবদের মৃত্যু হোক’ বলে শ্লোগান দিচ্ছে।

জেরুজালেম দিবসের পদযাত্রা একটি বার্ষিক অনুষ্ঠান, যা ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েল দ্বারা পূর্ব জেরুজালেম দখলের দিনটিকে স্মরণ করা হয়। এই বছরের অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইসরায়েলি পুলিশ নিরাপত্তার অজুহাতে প্রস্তাবিত যাত্রাপথে অনুষ্ঠান আয়োজন করতে না দিলে তা বাতিল হয়ে যায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 2 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 2 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 2 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক