হোম
আন্তর্জাতিক

ইরান আণবিক বোমা তৈরির পথে আরও একধাপ এগোল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

ইরান আণবিক বোমা তৈরির পথে আরও একধাপ এগোল। আণবিক বোমা তৈরির পথে আরও একধাপ এগিয়ে গেল ইরান। শনিবার তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে তেহরান। এএফপি’র খবরে বলা হয়, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ‘১৬৪ আইআর-৬ সেন্ট্রিফিউজ’-এর বাক্সগুলি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ পদার্থ ও ইউরেনিয়ামের সংযোগে যেমন বিদ্যুৎ তৈরি করা যায়, তেমনই আণবিক হাতিয়ারও বানানো যায়। শনিবার জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে ভুগর্ভস্থ পারমাণবিক প্লান্টে এ উন্নত ইউরেনিয়ান সমৃদ্ধ করার কাজ শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এ সময় পরমাণু বিস্তাররোধে তার দেশের প্রতিশ্রুতির কথা আবার মনে করিয়ে দেন।

রুহানি বলেন, ‘আমি আবার জোর দিয়ে বলছি, আমাদের সব ধরনের পারমাণবিক ক্রিয়াকলাপ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে। গত মঙ্গলবার আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে আণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে ফের চুক্তিতে অংশীদার করা নিয়ে আলোচনা হয়। এমন সময়ে সরাসরি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হওয়ায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে পশ্চিমা বিশ্বে। ইসলামিক দেশটি আণবিক অস্ত্রের দৌড়ে শামিল হলে মধ্যপ্রাচ্যে রাজনীতির সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

২০১৫ সালে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ইরান। সেটির শর্তমতে আণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে দেশটি। পাল্টা তেহরানের ওপর থেকে বেশ কিছু আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্রসহ চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলি। কিন্তু ২০১৮ সালে ইরানের বিরুদ্ধে আণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ এনে চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সরব হয় ইরান। তবে গতবছর মার্কিন মসনদে জো বাইডেন বসায় ফের চুক্তিটিতে যুক্তরাষ্ট্রের শামিল হওয়া নিয়ে জল্পনা শুরু হয়। এরপর দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করেই সময় কাটালেও কাজের কাজ কিছুই হয়নি। এরই মধ্যে চীনের সঙ্গে ২৫ বছরের কৌশলগত চুক্তি হয়েছে ইরানের। রাশিয়ার সঙ্গেও এ ধরনের চুক্তির সম্ভাব্যতা যাচাই হচ্ছে। এ পরিস্থিতিতে পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার সম্ভাবনা আপাতত হিমঘরে চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 hour আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 hour আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 11 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 16 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক