হোম
আন্তর্জাতিক

ইরাক যুদ্ধের সময় দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ইরাক যুদ্ধের সময় দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ৮৪ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার এই তথ্য জানিয়েছে। কোভিড-১৯এ আক্রান্ত হবার পরবর্তী জটিলতা থেকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। সামরিক বাহিনীর শীর্ষ পদে দায়িত্ব পালন করার পর প্রথম আফ্রিকান-আমেরিকান ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মি. পাওয়েল।

রিপাবলিকান দলের জর্জ ডাব্লিউ বুশ ২০০১ সালে প্রেসিডেন্ট থাকার সময় তিনি ওই দায়িত্ব পালন করেন। ইরাক যুদ্ধে সমর্থন সংগ্রহে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, সেজন্য অনেকের কাছে তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় মি. পাওয়েল কোভিডের সম্পূর্ণ টিকা পেয়েছিলেন।

সেনা বাহিনীতে কেরিয়ার শুরুঃ নিউ ইয়র্ক সিটির হারলেমে জন্ম হয় কলিন লুথার পাওয়েলের ৫ই এপ্রিল ১৯৩৭ সালে। তার বাবামা ছিলেন জামাইকা থেকে আমেরিকায় যাওয়া অভিবাসী। তিনি নিজেই বলেছিলেন স্কুল ছাড়ার সময় ভবিষ্যত নিয়ে তার কোন পরিকল্পনা ছিল না। ভূবিজ্ঞান নিয়ে পড়ার সময় তিনি রিজার্ভ অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন, যে কর্মসূচির মুল লক্ষ্য ছিল ভবিষ্যত সামরিক নেতাদের বাছাই করা। স্নাতক পাশ করার পর ১৯৫৮ সালে তিনি আমেরিকান সেনাবাহিনীতে সেকেণ্ড লেফটেন্যান্ট হিসাবে প্র্রথম দায়িত্ব পান।

মি. পাওয়েল ১৯৮৭ সালে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন এবং জর্জ এইচডাব্লিউ বুশ ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণের পর তিনি জয়েন্ট সেনা প্রধানদের চেয়ারম্যান নিযুক্ত হন, যেটি ছিল আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সামরিক পদ।
তিনিই প্রথম আফ্রিকান আমেরিকান যিনি ৫২ বছর বয়সে এই পদে আসীন হন এবং তার আগে এত তকম বয়সী আর কেউ এই পদ গ্রহণ করেননি।

পাওয়েল ডকট্রিন ও ইরাক হামলাঃ পাওয়েল মতবাদের প্রথম উন্মেষ ঘটে ১৯৯০ সালে যখন উপসাগরীয় যুদ্ধে তিনি তার রণকৌশল প্রথম ব্যবহার করেন। তিনি বিশ্বাস করতেন কূটনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক পথে সমস্যা সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তবেই আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করা উচিত। তিনি সেনা বাহিনী ত্যাগ করেন ১৯৯৩ সালে এবং তার আত্মজীবনী লেখা ও স্বেচ্ছাসেবা মূলক কাজে সময় ব্যয় করেন। এ সময় তিনি রাজনীতিতে যোগ দেন এবং ২০০০ সালে জর্জ ডাব্লিউ বুশ তাকে পররাষ্ট্র মন্ত্রী পদে নিয়োগ করেন।

নাইন ইলেভেন হামলার পর প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের মত কট্টরপন্থীদের সাথে তার মতবাদের বিরোধ বাঁধে। মি. রামসফেল্ড ইরাকে হামলা চালানোর পক্ষে ছিলেন- এমনকি যদি অন্য কোন দেশ আমেরিকাকে সমর্থন না করে তাহলেও- যে যুদ্ধ পরিচিতি পেয়েছেল “ওয়ার অন টেরর” বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নামে। কলিন পাওয়েল শেষ পর্যন্ত ওই যুদ্ধে জর্জ ডাব্লিউ বুশকে সমর্থন করার সিদ্ধান্ত নেন। তিনিই ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে এই যুদ্ধের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন। আঠারো মাসের মধ্যে সাদ্দাম হুসেনের পতন ঘটে। মি. পাওয়েল তখন স্বীকার করেন যে, ইরাকী নেতার হাতে “ব্যাপক বিধ্বংসী অস্ত্রসম্ভার থাকার ব্যাপারে গোয়েন্দা তথ্য ভুল ছিল। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

ইরাক যুদ্ধ- জীবনে একটি কালো দাগঃ মধ্যপন্থী রিপাবলিকান কলিন পাওয়েলের সঙ্গে তার দলের বিচ্ছেদ ঘটে ২০০৮ সালে, যখন তিনি বারাক ওবামাকে সমর্থন করেন। এরপর বেশ কয়েকজন শীর্ষ মার্কিন রাজনৈতিক নেতার সামরিক উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। তিনি ভিয়েতনামে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছিলেন। সেই ঘটনা পরবর্তীতে তার সামরিক ও রাজনৈতিক নীতিনির্ধারণে ভূমিকা রেখেছিল। তবে ইরাক যুদ্ধে সমর্থন সংগ্রহে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, সেজন্য অনেকের কাছে তিনি সমালোচনার শিকার হন। সেই সময় ক্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য ব্যবহার করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া তার বক্তব্য তার জীবনে একটি কালো দাগ হিসাবে থেকে গেছে। পরবর্তীতে ২০০৫ সালে এবিসি নিউজ চ্যানেলকে দেয়া একটি সাক্ষাৎকারে মি. পাওয়েল বলেছিলেন, এটা তখনও ছিল কষ্টকর, এটা এখনও আমাকে কষ্ট দেয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 7 hours আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 8 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 10 hours আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 11 hours আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 12 hours আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 12 hours আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 1 day আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 1 day আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক