হোম
অপরাধ

আশুলিয়ার বাইদগাঁও গ্রামে একযোগে ৯টি বাড়িতে দূর্বৃত্তদের আগুন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার আশুলিয়ার বাইদগাঁও গ্রামে একযোগে ৯টি বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও একই এলাকার পার্শ্ববর্তী চাতৈলভিটি এলাকার দুটি বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্থ বাড়িগুলো পরিদর্শন করেছেন। শনিবার দিবাগত রাত ২টা থেকে ৪ টা পর্যন্ত আশুলিয়ার বাইদগাঁও এলাকার বাইদগাঁও এলাকার হযরত আলী, শওকত আকবর, আজিজুল হক, মৃত মফিজ উদ্দিন, শাহাবুদ্দিন, দিপু, আক্কাস প্রফেসর, মিয়াজ উদ্দিন এবং চাতৈলভিটি এলাকার আলাল মাষ্টার এবং নূর মোহাম্মদের বাড়িতে আগুন দেয় দূর্বৃত্তরা।

ভুক্তভোগী হযরত আলী মাষ্টার জানান, তিনি আশুলিয়ার নাল্লাপোল্লা আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক। তার বাড়ির গোয়াল ঘর থেকে রাত তিনটার দিকে ছাগলের চিৎকার শুনে তার ছোট মেয়ে জেগে উঠে এবং তারাও জেগে উঠেন। বড়িয়ে দেখেন তার গোয়াল ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভান। আগুনে ওই ঘরে থাকা তার চারটি ছাগল দ্বগ্ধ হয়েছে। পরে ছাগলগুলো জবাই করা হয়। তারা এখন চরম আতঙ্কে রয়েছেন। শওকত আকবর নামের আরেক ভুক্তভোগী জানান, তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি রাতে বাড়ান্দাতে পাইচারি করছিলেন। আশপাশের লোকজনের চিৎকার শুনে বের হন। বের হয়ে দেখেন তার দুইটা ঘরে আগুন জ্বলছে। পরে দ্রুত নিজস্ব মটর থেকে পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভান। আগুনে তার ঘরে থাকা ট্রাঙ্কে জমির কাগজপত্র এবং খাটসহ নানা জিনিসপত্র পুড়ে যায়।

শুধু তার ঘরেই নয়, আশপাশের আজিজুল হকের ঘরের বারান্দায়, মৃত মফিজ উদ্দিনের বড় রান্না ঘরে, শাহাবুদ্দিন মাদবরের রান্না ঘরে, দিপুর কলোনীর একটি খালি কক্ষে, আক্কাস প্রফেসরের পরিত্যাক্ত একটি ঘরে, মিয়াজ উদ্দিনের গোড়া এবং চাতৈলভিটি এলাকার আলাল মাষ্টার ও নূরুর ধানের বেড়িতে আগুন দেয় দূর্বৃত্তরা। ঘটনাটি অত্যান্ত পরিকল্পিতভাবেই হয়তো কেউ ঘটিয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

মৃত. মফিজ উদ্দিনের স্ত্রী শেফালী বেগম জানান, তিনি তার একমাত্র ছেলে সজিবকে নিয়েই বাড়িতে থাকেন। অনেক কষ্ট করে মাটির টিন (মাইটা টিন) দিয়ে বড় করে একটি রান্না ঘর দেন। রাত তিনটার দিকে মানুষের চেচামেচিতে ঘুম ভাঙ্গে তার। ঘরের দড়জা খুলতে গেলে বাহির থেকে লক থাকায় খুলতে না পেরে জানালা দিয়ে বাহিরে তাকায়। দেখেন তার রান্না ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের লক ঘুলে দেয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়।

বিষয়টি সন্ত্রাসী কার্যক্রম অবহিত করে ক্ষতিগ্রস্থ বাড়িগুলো পরিদর্শনে এসে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ বলেন,নিশ্চয় এটা পরিকল্পিত একটি ঘটনা। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটিয়েছে।এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই নূর মোহাম্মদ জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এখন কিছু বলা যাচ্ছে না। তবে বিস্তারিত পরে জানানো হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 19 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 12 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 19 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক