হোম
আন্তর্জাতিক

আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল ২০২০।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২০ ৮:১৫ পূর্বাহ্ণ

আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল ২০২০-এম কে নিউজ

ফাইল ছবি

আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল ২০২০। অঙ্গরাজ্যগুলোর নাম সংক্ষেপিত। লাল রাজ্যগুলোতে রিপাবলিকান পার্টি বিজয়ী হয়েছে। নীল রাজ্যগুলো ডেমোক্র্যাটদের দখলে দুই প্রধান প্রার্থীর ভোট সংখ্যা আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা পুরোদমে চলছে। ফলাফল আসছে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু নির্ধারণী ফলাফলের জন্য সবার চোখ এখন ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর দিকে।

এখন পর্যন্ত যেসব রাজ্যের ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন কিছুটা এগিয়ে থাকলেও দু’জনের মধ্যে তীব্র লড়াই চলছে। মোট ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪২টি রাজ্যের তথ্য অনুযায়ী, জো বাইডেন ২২৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন, আর ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৩টি ভোট।

বিজয়ী হতে হলে তাদের ইলেকটোরাল কলেজের অন্তত ২৭০টি ভোট পেতে হবে। সর্বশেষ পাওয়া ফল বলছে, ফলাফল নির্ধারনী গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য পেনসিলভানিয়া, মিশিগান, আইওয়া এবং উইসকনসিনের গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১টি অঙ্গরাজ্যে জয় পাবেন বলে পূর্বাভাস করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যালাবামা, আরকানস,আইডাহো, ইন্ডিয়ানা, ক্যানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি এবং মুজৌরি।

আমেরিকার নির্বাচনে সুইং স্টেটগুলো গুরুত্বপূর্ণ কেন? এর বাইরে মি. ট্রাম্প আগের নির্বাচনে জেতা যেসব রাজ্য ধরে রাখতে পারেন: নেব্রাস্কা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, টেনেসি, ইউটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওয়াইওমিং। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় জিতছেন বলে পূর্বাভাস, যেখানে রয়েছে ৫৫টি ইলেক্টোরাল কলেজ ভোট। এছাড়া ওয়াশিংটন ডিসি, ভারমন্ট, ডেলাওয়্যার এবং ম্যারিল্যান্ডে তিনি বিজয়ী হতে যাচ্ছেন।

মি. বাইডেন আরো জিতছেন, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, কানেটিকাট, কলোরাডো, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, ইলিনয়, অরেগন, ভার্জিনিয়া এবং ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের গত ১০০ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক ভোট পড়েছে, যা একটি রেকর্ড।

নয়টি রাজ্যে ফল এখনও অনিশ্চিত এই নয়টি রাজ্যের যে কয়টি ইলেকটোরাল ভোট রয়েছেঃ

আলাস্কা – ৩
অ্যারিজোনা – ১১
জর্জিয়া – ১৬
মেইন -৪
মিশিগান- ১৬
নেভাডা- ৬
নর্থ ক্যারোলাইনা – ১৫
পেনসিলভেনিয়া – ২০
উইসকনসিন – ১০

রজ্যের ফলাফল ফ্লোরিডায় খুঁটি ধরে রাখলেন ট্রাম্প ফ্লোরিডায় প্রায় সব ভোট গণনা শেষ। সেখানে লড়াই হয়েছে প্রায় সমানে সমানে। কিন্তু রাজ্যের নির্বাচকমণ্ডলী বা ইলেকটররা জানিয়ে দিয়েছেন তারা ওই রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটগুলো মি. ট্রাম্পকে দিতে যাচ্ছেন। সেখানে মি. ট্রাম্প পেয়েছেন ৫১% ভোট আর মি. বাইডেন পেয়েছেন ৪৮% ভোট। এই রাজ্যে ২০১৬ সালে মি. ট্রাম্প যত ভোট পেয়েছিলেন এবার তার থেকে আরও দুই পয়েন্ট বেশি ভোটে বিজয় পেয়েছেন। ২০১৬-তে হিলারি ক্লিন্টন ওই রাজ্যে যা ভোট পেয়েছিলেন, মি. বাইডেন তার থেকে ফল আরও এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন।

হোয়াইট হাউসে যাবার দৌড়ে জয়ী হবার জন্য ফ্লোরিডায় বিজয় ধরে রাখা মি. ট্রাম্পের জন্য একান্ত জরুরি ছিল। সেটি তিনি পেয়ে গেছেন, যেটা পুনর্নিবাচিত হবার পথে তার সম্ভাবনাকে উজ্জীবিত করেছে। মি. ট্রাম্প রক্ষণশীলদের আরেকটি শক্ত দুর্গ টেক্সাসেও জয় পেতে চলেছেন। মি. বাইডেনের শিবির সেখানে মি. ট্রাম্পকে ধরাশায়ী করতে পারবে বলে আশা করছিল। তবে মি. বাইডেন হয়ত অ্যারিজোনায় জয় পেতে পারেন, যেটি প্রথাগতভাবে লাল দুর্গ অর্থাৎ রিপাবলিকান শক্ত ঘাঁটি।

ফক্স নিউজ এবং অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থা প্রজেক্ট করছে অর্থাৎ আগাম ইঙ্গিত দিচ্ছে যে অ্যারিজোনা মি. বাইডেনের পক্ষে যেতে পারে। সিবিএস নিউজও (আমেরিকায় বিবিসির পার্টনার স্টেশন) একই ধরনের ইঙ্গিত দিচ্ছে। তবে চার বছর আগে যে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোয় বিজয় মি. ট্রাম্পকে হোয়াইট হাউসে বসিয়েছিল, সেই রাজ্যগুলো -পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন- কোন্ দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। এই রাজ্যগুলোয় গণনা থেকে মনে হচ্ছে ফল যে কোন দিকে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, জিততে হলে পেনসিলভেনিয়ায় জেতা মি. ট্রাম্পের জন্য নিতান্তই জরুরি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 13 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 17 hours আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 17 hours আগে

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 17 hours আগে

সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়:ডিআইজি
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার।
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর মাঠে মিলল বৃদ্ধের মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভূয়া কেমিস্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক