হোম
আন্তর্জাতিক

আফগানিস্তান কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মার্কিন সেনাসহ নিহতের ৬০, আহত কমপক্ষে ১৪০ জন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আফগানিস্তান কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে মার্কিন সেনাসহ নিহতের ৬০, আহত কমপক্ষে ১৪০ জন। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে। বিমানবন্দরের অ্যাবি গেট যেখানে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা অবস্থান নিয়ে হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছিল তার ঠিক বাইরে এই বিস্ফোরণ ঘটে।

কাবুলের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন , বিস্ফোরণে অন্তত ৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪০। এই প্রতিবেদন আপডেট করার সময় পর্যন্ত এ ছিল হতাহতের সর্বশেষ। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে তালেবানের একজন কর্মকর্তা বলছেন। পেন্টাগন নিশ্চিত করেছে বিস্ফোরণে নিহতদের মধ্যে ১২ জন আমেরিকান সৈন্য রয়েছে।

পেন্টাগনের মুখপাত্র বলছেন, নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বেশ কিছু বেসামরিক মানুষ রয়েছেন।প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বিমানবন্দরের কাছে ব্যারন হোটেলের ধারেপাশে। এই হোটেলে যুক্তরাজ্যে যারা যেতে চাইছিলেন তাদের নথিপত্র ব্রিটিশ কর্মকর্তারা যাচাই বাছাই করছিলেন। প্রথম বিস্ফোরণের পর বন্দুকের গুলি হয় এবং এরপরই দ্বিতীয় বিস্ফোরণ হয় বিমানবন্দরের ঢোকার প্রধান একটি গেট – অ্যাবে গেটের কাছে।

লাশ ছুঁড়ে ফেলা হয়েছে নালায়ঃ কাবুল বিমানবন্দরের ঘটনার ভয়াবহ সব তথ্য প্রকাশ পাচ্ছে। কাছেই এক নালায় লাশ, মাংসপিণ্ড এবং মানুষকে ছুঁড়ে ফেলা হয়েছে,”প্রথম বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত মিলাদ নামে এক ব্যক্তি এএফপি বার্তা সংস্থাকে বলেছেন। বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে পুরো ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গেইট থেকে জনতাকে সরাতে তালেবান আকাশে ফাঁকা গুলি ছোঁড়ে, জানান দ্বিতীয় একজন প্রত্যক্ষদর্শী।

আমি আহত বাচ্চাকে হাতে নিয়ে এক ব্যক্তিকে ছুটতে দেখেছি। ওই প্রত্যক্ষদর্শী (যার নাম প্রকাশ করা হল না) জানান, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তার বিমানে ওঠার কথা ছিল। কিন্তু বিশৃঙ্খলা ও বিভ্রান্তির মধ্যে তিনি সব কাগজপত্র ফেলে দেন। আমি বিমানবন্দরে আর যাব না। আমেরিকা মুর্দাবাদ, দেশত্যাগ আর ভিসা নিপাত যাক, তিনি এএফপিকে বলেন। একটি জটিল হামলা’র জেরে এসব প্রাণহানি ঘটেছে বলে বলছেন পেন্টাগনের মুখপাত্র। এখন পর্যন্ত কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। লাশের ওপর লাশ কাবুল বিস্ফোরণের পর যেসব ভিডিও এবং ছবি প্রকাশিত হয়েছে তাতে লাশের ওপর লাশ পড়ে থাকতে দেখা গেছে। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলে তিনি মনে করছেন। অকুস্থল থেকে বহু আহত ব্যক্তিকে সরিয়ে নিতে দেখা গেছে। আফগান টিভি টোলো নিউজে আহতদের হাসপাতালে নেয়ার ছবি প্রচার হয়েছে।

খুবই শক্তিশালী বোমাঃ একজন প্রত্যক্ষদর্শী এক সাংবাদিককে জানিয়েছেন, যে বোমাটি ফেটেছে তা ছিল খুবই শক্তিশালী। রয়টার্স বার্তা সংস্থা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে এই ব্যক্তি বলছেন, বিস্ফোরণের সময় সেখানে অন্তত চারশো থেকে পাঁচশো লোক উপস্থিত ছিল।

বিমানবন্দর থেকে আহত এক নারীকে সরিয়ে নেয়া হচ্ছে।

নিহতদের মধ্যে বিদেশি সৈন্য রয়েছে বলে তিনি জানান। আমরা স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেই রক্তে আমার পোশাক ভিজে গিয়েছিল। ইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স খবর দিচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তাকে কাবুল বিমানবন্দরের এই হামলা সম্পর্কে খবর দেয়া হয়। এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিরাপত্তা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করছেন।

আরও হামলার আশংকাঃ আমেরিকান সেনাবাহিনীর সাবেক একজন কামান্ডার মাইক জ্যাকসন যিনি আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন, তিনি বলছেন, পর্যবেক্ষরা সবাই আশংকা করছিলেন এমনটা ঘটবে। বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে সম্ভবত আফগানিস্তানের ইসলামিক স্টেটের শাখা আইসিস-খোরাসানের হাত রয়েছে। কর্নেল জ্যাকসন বলেছেন তার ধারণা আইসিস-খোরাসান দেশত্যাগী মানুষের ওপর নিশ্চিতভাবে আরেকটি হামলা চালাবে। তাদের হাতে অস্ত্র ও সরঞ্জাম আছে এবং তাদের ঐ এলাকায় হামলা চালানোর সক্ষমতা আছে,” তিনি বলেন। “তাদের লক্ষ্যবস্তু হল নিরস্ত্র মানুষ যারা দেশ ছাড়তে মরিয়া।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 8 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 10 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 16 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 20 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 1 day আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক