হোম
আন্তর্জাতিক

আফগানিস্তানে শত শত টন সহায়তা পাঠাচ্ছে চীন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১ ৮:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

আফগানিস্তানে শত শত টন সহায়তা পাঠাচ্ছে চীন। শত শত টন মানবিক সহায়তা দিচ্ছে, এসব সহায়তা কাবুলে তালেবান শাসন শুরুর প্রথম দিকেই শুরু হয়। সবশেষ এক হাজার টনেরও বেশি মানবিক সহায়তায় বোঝাই একটি মালবাহী ট্রেন শনিবার, ২০ নভেম্বর, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমকি পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়েছে।

বলা হচ্ছে, আগামী ১২ দিনের মধ্যে ত্রাণবাহী ট্রেনটি আফগানিস্তানের মাজার-ই-শরিফে পৌঁছাবে। চলতি বছরের জুলাই থেকে চীনা মালবাহী ট্রেনগুলো এ পর্যন্ত আফগানিস্তানে ২ হাজার ৬০০ টনেরও বেশি মানবিক সহায়তা, উৎপাদন সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন করেছে। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত ঘানি সরকার সামরিক সুরক্ষা হারানোর পর কাবুলের পতন ঘটে। যে গতিতে কাবুল দখল করে তালেবান, সে বিষয়ে কারও সঠিক অনুমানও ছিল না। তালেবান সরকার গঠনের পর আন্তর্জাতিক রাজনৈতিক স্টেকহোল্ডাররা তাদের প্রতিক্রিয়ায় তালেবানকে শর্ত দিলেও চীন কঠোর কোনো শর্ত দেয়নি। তবে উইঘুর সংকট কেন্দ্রিক সশস্ত্র মুসলিম গোষ্ঠী যাতে আফগানের মাটি ব্যবহার না করতে পারে সেজন্য তালেবানের ওপর চাপ দেয় তারা। তবুও আফগানিস্তানে ভবিষ্যত বিকল্পগুলো যাচাই করছে চীন।

চলতি বছর ১৫ আগস্ট কাবুল দখলের আগে জুলাই মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিয়ানজিনে তালেবান প্রতিনিধিদের সাথে দেখা করেন। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে সরাসরি আলোচনার পরেই মূলত কাবুল দখল করে তালেবান। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। কারণ এটি তালেবানের আন্তর্জাতিক অবস্থানকে ব্যাপকভাবে উন্নত করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে, গোষ্ঠীটি বিশ্বমঞ্চে একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃত হচ্ছে।

সপ্তাহ খানেক আগে তালেবান প্রতিনিধিরা মস্কো এবং তেহরানসহ অন্যান্য রাজধানীতেও গিয়েছিলেন। কিন্তু দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরা তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি। যদিও বেইজিং কয়েক বছর ধরে আফগান তালেবানদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছে, তিয়ানজিনে বৈঠকটি ছিল সবচেয়ে হাই-প্রোফাইল বৈঠক।তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার দিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হুয়া চুনয়িংকে জিজ্ঞাসা করা হয়েছিল, চীন কি তালেবান সরকাকে স্বীকৃতি দিতে চায়? বা কোন পরিস্থিতিতে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে? তার উত্তরে হুয়া তালেবানের সাথে একটি ভাল সম্পর্ক গড়ে তুলতে বেইজিংয়ের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, চীন আফগান জনগণের ইচ্ছাকে সম্মান করে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 hour আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 7 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 11 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 18 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 18 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক