হোম
আন্তর্জাতিক

আফগানিস্তানের তালেবানে বাংলাদেশের লাভ না ক্ষতি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২১ ১০:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আফগানিস্তানের তালেবানে বাংলাদেশের লাভ না ক্ষতি। দীর্ঘ লড়াই শেষে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে ২০০১ সালে ক্ষমতাচ্যুত তালেবান। এরইমধ্যে দেশটির ঘানি প্রশাসনের পতন হওয়ায় নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য আফগান সরকারে প্রাধান্য থাকবে তালেবানের। ফলে স্বাভাবিকভাবেই সামনে এসেছে, এই অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশের লাভ-ক্ষতির বিষয়টি। কাবুল পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি জানান, নতুন সরকারে যারাই আসুক, সেটি জনগণের সরকার হলে গ্রহণ করবে ঢাকা।

তবে দেশটির শরণার্থীদের গ্রহণের মার্কিন প্রস্তাব নাকচ করা হয়েছে। ডয়চে ভেলে জানায়, আফগানিস্তানের এই পরিবর্তন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে। বিশেষ করে সামাজিকমাধ্যমে নানামুখী মতামত প্রকাশ করছেন তারা। গুরুত্ব দিয়ে খবর পরিবেশনের সঙ্গে বিভিন্ন ধরনের বিশ্লেষণ প্রকাশ করছে ঢাকার সংবাদমাধ্যমগুলো। তালেবার ইস্যুতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বাংলাদেশের পুলিশ। কেউ যাতে ‘জিহাদ’ করতে আফগানিস্তানে ‘হিজরত’ করতে বা ফেরত আসতে না পারে তার ওপর নজর রাখা হচ্ছে।

এ নিয়ে ডিএমপি কমিশনার বক্তব্য রাখার পর মন্তব্য এসে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেও। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলছেন, আফগানিস্তান পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে গেলে তার প্রভাব পড়বে বাংলাদেশসহ পুরো অঞ্চলে। প্রতিবেশী দেশগুলোতে দেখা যাবে মানবিক বিপর্যয়ের প্রভাব, তৈরি হতে পারে নিরাপত্তা ঝুঁকিও।এ ক্ষেত্রে তার মতে, বাংলাদেশের বড় উদ্বেগের বিষয় হতে পারে অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি এবং নতুন করে জঙ্গি উজ্জীবিত হওয়ার শঙ্কা।

কেননা, এক সময় আফগানিস্তানে গিয়ে তালেবানের জিহাদে অংশ নিয়েছিল কিছু বাংলাদেশি। সেটি এবার না ঘটলেও জঙ্গি গোষ্ঠিগুলো মাথাচাড়া দিতে পারে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন কাজ করা সিনিয়র সাংবাদিক জায়েদুল আহসান পিন্টুও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, পাক-আফগান সীমান্ত হয়ে এদেশে এসেছে জঙ্গিবাদ। হোলি আর্টিজান হামলার পর জঙ্গিদের কঠোর হাতে দমন করায় শক্তিহীন হয়ে পড়েছে। কাবুলে জঙ্গিবাদের ‘ব্রিডিং সেন্টার’ হয় কিনা, সেটিই এখন ঢাকার জন্য আতঙ্কের বিষয় বলে মনে করেন জায়েদুল আহসান পিন্টু। তালেবানের উত্থানে পুরো দক্ষিণ এশিয়ার জন্য নতুন পরিস্থিতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।

তবে সাবেক কূটনীতি মেজর জেনারেল (অব.) শহীদুল হক বলছেন, তালেবান কোনো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী নয়। সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের ক্ষমতায় যাচ্ছে তারা। সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইছে গোষ্ঠীটি, যাতে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। এই কারণে তাদের চরিত্রেরও বড় ধরনের পরিবর্তন এসেছে এবং আসবে।

এরইমধ্যে পাকিস্তান ও চীনের তালেবানের মাধ্যমে যোগাযোগ, নিরাপত্তা ও ব্যবসা বাড়াতে চাইছে। এ ক্ষেত্রে ভারত পিছিয়ে পড়লেও ব্যবসা বাণিজ্যে বড় সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। কেননা, গেলো অর্থবছরে কাবুলে ৮৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে ঢাকা। যা আগের অর্থবছরে ছিল মাত্র ৫৭ লাখ ডলারে, বলেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 8 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 10 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 16 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 20 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 1 day আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক