admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২০ ৯:০৭ অপরাহ্ণ
আজ ২২ আগষ্ট ঠাকুরগাঁও করোনাভাইরাস আপডেট। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ২১ জন(সদর উপজেলা-১২ জন,বালিয়াডাঙ্গী-৬ জন, পীরগঞ্জ-২ জন এবং রাণীশংকৈল-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। উল্লেখ্য যে,পীরগঞ্জ গুয়াগাও নিবাসী ৫০ বছর বয়সী একজন পুরুষ করোনা সংক্রমিত রোগী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৭৯৪ জন,যাদের মধ্যে ৪১৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৪ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরগাঁও পৌরসভায় জমিদারপাড়ায় ৪২ ও ৫৭ বছর বয়স্ক ২ জন ব্যাক্তি, টিকাপাড়ায় ৪৪ বছর বয়স্ক ব্যাক্তি, কালীবাড়িতে ৬৬ বছর বয়স্ক ব্যাক্তি, হাজীপাড়ায় ৫০ বছর বয়স্ক নারী ও ২১ বছর বয়স্ক যুবক, বশিরপাড়ায় ২৫ বছর বয়স্ক নারী।
মুন্সীপাড়ায় ৪২ বছর বয়স্ক নারী, জগন্নাথপুর ইউনিয়নে ২৭ বছরের ব্যাক্তি ও সিংগিয়ায় ২৩ বছর বয়স্ক ব্যাক্তি,রায়পুর ইউনিয়নের ভেলাজানে ৫২ বছর বয়স্ক ব্যাক্তি ও রুহিয়া ইউনিয়নের কোশালগাঁও এ ৬৫ বছর ব্যাক্তিসহ ১২ জন করোনা পজেটিভ। তাই আমরা সতর্ক হই।