হোম
নির্বাচিত কলাম

অবশেষে সচল দৌলতদিয়া-পাটুরিয়ার মূল চ্যানেল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৭:১১ অপরাহ্ণ

অবশেষে সচল দৌলতদিয়া-পাটুরিয়ার মূল চ্যানেল-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

অবশেষে সচল দৌলতদিয়া-পাটুরিয়ার মূল চ্যানেল। পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে দীর্ঘ ১৩ দিন বন্ধ ছিলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথের মূল চ্যানেলে ফেরি চলাচল। ড্রেজিং করে পুনরায় নদীর নাব্যতা ফিরিয়ে আনার পর অবশেষে চ্যানেলটি দিয়ে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌ-পথের মূল চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত ২৯ আগস্ট পদ্মা নদীর নাব্যতার কারণে চ্যানেলটি বন্ধ হয়ে যায়। পরের দিন ৩০ আগস্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু করে। টানা ১২ দিন ড্রেজিং করার পর অবশেষে গতকাল বৃহস্পতিবার নদীর নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়। ফলে আজ সকাল থেকে মূল চ্যানেলটি দিয়ে পুনরায় শুরু হয় ফেরি চলাচল।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার বলেন, নদীর নাব্যতার কারণে এতদিন ধরে এই নৌ রুটে চলাচলকারী ফেরিগুলোকে বিকল্প পথে যানবাহন পারাপার করতে হচ্ছিল। ফলে ফেরিগুলোকে এক ঘাট থেকে অন্য ঘাটে পৌঁছতে দীর্ঘ সময় লাগছিলো। এখন আবার মূল চ্যানেল দিয়ে ফেরি চলাচল চালু হওয়ায় সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

তিনি আরো জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হলেও নদীর নাব্যতা সংকটের কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথ। ফলে ওই রুটের যানবাহনগুলোকে নদী পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া রুটই ব্যবহার করতে হচ্ছে। ফলে এ রুটে এখনো যানবাহনের চাপ রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ চাপ থাকবে।

এদিকে আজ শুক্রবার দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, এখনো যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আটকা পড়ে আছে শত শত ট্রাক। এতে চালকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরি পারাপারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে গত ৯ দিন ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি চলাচল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 4 hours আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 6 hours আগে

রুহিয়ায় চায়ের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 22 hours আগে

বোচাগঞ্জের চাঞ্চল্যকর মোস্তাফিজুর হত্যা মামলায় সাবেক স্ত্রী টিকটকার শিল্পী গ্রেফতার।
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা:স্বপ্নে জয়ী হলেও বাস্তবে চরমভাবে পরাজিত হয়েছিলাম।
নাগরিক ভাবনা 1 day আগে

সীমান্ত হত্যা ও পুশ ইন কাম্য নয়।
আন্তর্জাতিক 1 day আগে

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন।
আইন-বিচার 2 days আগে

বোচাগঞ্জে মাদক ও অনলাইন জুয়া মুক্ত করার জন্য কিশোর ও
খেলাধুলা 2 days আগে

বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ।
অপরাধ 2 days আগে

সাবেক স্ত্রী হাতে সেতাবগঞ্জের রাইস মিল মালিক মোস্তাফিজুর খুন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক