হোম
অপরাধ

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।

সিরাজগঞ্জ কামারখন্দ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে গভীর রাতে উঠানে রাখা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে ট্রাকটির ইঞ্জিন, চাকা, চ্যাসিস, কেবিন, ব্যাটারিসহ গুরুত্বপূর্ণ অংশ পুড়ে গেছে। রবিবার (৮ নভেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে যেয়ে এই চিত্র দেখা যায়। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এলাকায় মাদক কারবারিদের প্রভাব বিস্তার এবং ভয়ভীতি দেখিয়ে পরবর্তী সময়ে টাকা আদায়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হতে পারে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা ৬ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দিনাজপুর থেকে আসা ট্রাকটি কামারখন্দ উপজেলার চর বড়ধুল গ্রামের মো. শাহজাহানের বাড়ির উঠানে পার্কিং করে রাখা হয়। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশের বাড়ির এক ব্যক্তি জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভান। তবে এর আগেই ট্রাকটির গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।

জানা গেছে, ট্রাকটি গরু পরিবহনের কাজে ব্যবহার করা হতো। এটি কেন্দ্র করে প্রায় ১২ জনের কর্মসংস্থান ছিল। আগুনে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব মানুষের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ট্রাকের চালক মো. শিহাব উদ্দিন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমি মহাজনকে সবকিছু বুঝিয়ে গাড়ি পার্কিং করে রেখে যায়। গভীর রাতে শুনি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসে দেখি, সম্পূর্ণ ইঞ্জিন পুরে গেছে। এই ট্রাক চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ হয়। অথচ, এখন সেই জীবিকা নির্বাহ করার জায়গাটিও আর রইলো না।’

ট্রাকের মালিক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় বেশকিছু দিন ধরেই মাদক কারবারিরা প্রভাব বিস্তার করছেন। তারা এলাকায় আধিপত্য বিস্তার করতেই আমাদের ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছে। প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে এলাকাসহ আমাদের স্বচ্ছভাবে ব্যবসা করার সুযোগ করে দিবেন, সেটাই প্রত্যাশা করছি। গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়ায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মিল্টন সরকার বলেন, যে মানুষটির ট্রাক পুড়িয়ে দেয়া হয়েছে তার এলাকার কারো সাথে কোন বিবাদ নেই। আমাদের এলাকায় গত কয়েক দিন ধরে বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। গভীর রাতে এসব কাজ করায়, আমরা আসলে বুঝতে পারছিনা এসব কারা করছে। আমরা তাদের শনাক্ত করার জন্য চেষ্টা করছি।

এ ঘটনায় শনিবার (৭ নভেম্বর) কামারখন্দ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কামারখন্দ থানা পুলিশের উপপরিদর্শক মো. বাবুল আক্তার বলেন, ‘ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমাদের থানা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাবে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 32 minutes আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 hours আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 hours আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 8 hours আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 11 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 1 day আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 2 days আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক