admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২২ ১১:১২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান: সাভার পৌরসভার বনপুকুরের মোহাম্মদ আব্দুল কাদের সিকদারের ছেলে ব্যবসায়ী সিকদার মোহাম্মদ রকিবুল হাসানের (৪৪) উপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। ২ আগষ্ট মঙ্গলবার সকালে কামাল গার্মেন্টস রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে । এই ঘটনায় জীবনের নিরাপত্তায় ভুগছেন ভুক্তভোগী।
এ ব্যাপারে ব্যবসায়ী সিকদার মোহাম্মদ রকিবুল হাসান বলেন, আমি মঙ্গলবার সকাল ৯ টার দিকে আমার বনপুকুরের বাসা থেকে সাভার নামা বাজারের দিকে রওনা হয়ে সাভার পৌর এলাকার কামাল গার্মেন্টস রোডে পৌঁছালে পিছন থেকে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি আমার উপর অতর্কিত হামলা চালায়। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে লাথি-ঘুষি মেরে আহত করে। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সিকদার মোহাম্মদ রকিবুল হাসান। জিডি নাম্বার-১৫১। সাভার থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন একটি সাধারণ হয়েছে তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।