হোম
নির্বাচিত কলাম

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক কামাল লোহানীর মৃত্যুতে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুন, ২০২০ ৩:১৩ অপরাহ্ণ

খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী আর নেই

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : ভাষা সৈনিক ও সংস্কৃতিজন কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কামাল লোহানীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক জানিয়েছেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২০ জুন) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর দুইটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। এ ছাড়া হার্ট ও ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছিল। গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় কামাল লোহানীকে। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। সেখানে তাঁকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়। গত মাসেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা সংক্রমনের আশঙ্কায় তাঁকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।

গতকাল শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে করোনা সন্দেহে নমুনা পরীক্ষার ফলে কামাল লোহানীর পজিটিভ আসে। সাগর লোহানী বলেন, শুক্রবার সকালে আমরা বাবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পাই। এরপর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা চালাই, কিন্তু সেখানে আসন না থাকায় বিকেলে বাবাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। কামাল লোহানীর মৃত্যুর মধ্য দিয়ে দেশের সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি নেতৃত্বের ভূমিকায় ছিলেন। তিনি ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধকালে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগের প্রধান ছিলেন তিনি।

দুই মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন কামাল লোহানী। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ছায়ানটসহ বিভিন্ন সংগঠনে। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই বরেণ্য ব্যক্তিত্ব।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 17 hours আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 19 hours আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 19 hours আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 2 days আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 2 days আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক