হোম
নির্বাচিত কলাম

রংপুরে বিদিশা ১৪ বছর পর এরশাদের ছবি জড়িয়ে কান্না।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৮ অপরাহ্ণ

রংপুরে বিদিশা ১৪ বছর পর এরশাদের ছবি জড়িয়ে কান্না-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এরশাদের করব জিয়ারত শেষে রাজনীতির জন্য সারাদেশ ভ্রমণের কথা জানিয়েছেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর জাপা’র প্রয়াত চেয়ারম্যান এরশাদের রংপুরস্থ পল্লী নিবাস বাসভবনে আসেন বিদিশা এরশাদ। ছেলে এরিক এরশাদকে নিয়ে প্রবেশ করেন বাড়িটিতে। বাড়িতে প্রবেশের পর নিচ তলায় এরশাদের ছবিকে জড়িয়ে কেঁদে ওঠেন এরিক এরশাদ ও তার মা বিদিশা। এরপর দ্বিতীয় তলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরিক।

তিনি বলেন, আমি আমার মাকে নিয়ে রংপুরে এসেছি বাবার কবর জিয়ারত করার জন্য। আমার অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু অনেক বাধার কারণে আসতে পারিনি। ফোন করে আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছিল, যেন আমি রংপুরে না আসি। এবার আমরা কৌশল করে এসেছি। আমার মাকে আব্বা অনেক ভালোবাসতেন, তাই বাবার কবর দেখাতে মাকে নিয়ে এসেছি। এরিক বলেন, রংপুরের মানুষ আমার আব্বার পাশে ছিলেন। তারা আমার পাশেও থাকবেন এবং আব্বার কবর দেখে রাখবেন। এটি রংপুরবাসীকে দায়িত্ব দিয়ে গেলাম। সাংবাদিকদের বিদিশা এরশাদ বলেন, রাজনীতি করতে অনেক সাহসের প্রয়োজন। আমি বিদিশা, আমার হাতে পয়সা নেই তবে আমার সাহস হচ্ছে আমার সন্তান। আমি আমার সন্তানের বাবার কাছে অনেক কিছু শিখেছি। মানুষের কাছে যাওয়া, কথা বলা শিখেছি। রংপুরের মানুষের ঘরে ঘরে আমাকে নিয়ে যেতেন তিনি। এই রংপুর থেকে রাজনীতি শিখেছি। আমি কিছুই ভূলি নাই।

রাজনীতিতে আসার বিষয়ে বিদিশা বলেন, আমি কথা দিচ্ছি রংপুরের মানুষের পাশে থাকবো। রংপুরের মানুষ চাইলে আমি রাজনীতিতে আসবো, না হলে নয়। তবে রাজনীতি আজ হোক কাল হোক আমি করবো। রংপুরে এরশাদ সাহেবের কবর জিয়ারত করে দোয়া নিতে এসেছি। এরপর আমি গোটা দেশ ঘুরবো। তিনি আরও বলেন, এরশাদ সাহেবের লাশ পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। রংপুরে আসা তো বিশাল যুদ্ধ ছিল আমার কাছে। এর মধ্যে বিমানের ৫-৬ বার টিকেট চেইঞ্জ করেছি। অনেকে আমার সঙ্গে রংপুরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, শেষ মুহূতে তারা আসতে পারেননি। সব সময় তাদের ভয় দেখানো হচ্ছে। জাতীয় পার্টির যারা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এটি একটি দলের সুষ্ঠু রাজনীতি হতে পারে না। এরশাদ সাহেব যাদের হাতে দল দিয়ে গেছেন তারা সরকারের বিরোধীতা করুক কিংবা সহায়তা করুক এটা তাদের কাজ। কিন্তু তাদের ঘুম থেকে উঠে একটাই কাজ হয়ে দাঁড়িয়েছে আমার পেছনে লাগা।

বিদিশা আরও বলেন, ২০০৫ সালের পর থেকে এরশাদ সাহেবের সঙ্গে আমার কম দেখা হয়েছে। এরপর আমি মধ্য বয়সী থেকে এখন বৃদ্ধ বয়সের দিকে যাচ্ছি। কুচক্রী মহল আমার চরিত্র নিয়ে এখনও কথা বলে। তারা একবার চিন্তা করে না আমি যদি মুখ খুলি তাদের ঘর-সংসার কোথায় যাবে। বিদিশা এরশাদ বলেন, দীর্ঘ ১৪ বছর পর রংপুরে আসলাম। যেদিন এরশাদ সাহেবের সঙ্গে এরিককে নিয়ে রংপুরের মাটিতে পা রাখি, রাস্তার দু’পাশে ফুলে ফুলে মানুষ আমাকে বরণ করে নিয়েছিলেন। অনেক শখ করে এরশাদ সাহেব আমাকে বিয়ে করেছিলেন। সুখের সংসার ছিল আমাদের এই সন্তানটিকে নিয়ে। কিন্তু সেটি সহ্য হয়নি অনেকের। কারণ এটি রাজনৈতিক পরিবার ছিল, আমরা প্রাসাদ রাজনীতির শিকার।

তিনি বলেন, সব সময় এরশাদ সাহেবকে একটি গ্রুপ ভূল বোঝানো ও আমাদের মধ্যে দুরুত্ব তৈরিতে ব্যস্ত ছিল। তাদের জন্য আমরা সংসার করতে পারিনি। আজও সেই গ্রুপটি সক্রিয় আছে। তারা এখন পাগল হয়েছে এরিকের সম্পদ লুটপাট করার জন্য। এরিকের ট্রাস্টে কত সম্পদ আছে তা সবাই জানে। কিন্তু এরিকের কোন কিছুই এরিকের কাছে নেই, সব দখল হয়ে গেছে। সবাই দখলের জন্য ব্যস্ত হয়ে গেছে। কেউ এই প্রতিবন্ধী বাচ্চার জন্য চিন্তা করে না। এ সময় বিএনএ জোটের সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, মহাসচিব মো. জাহাঙ্গীর হোসেন, সমন্বয়কারী আখতার হোসেন, এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. কাজী রুবায়েত হোসেন, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদের একান্ত সহকারী সায়েম সাকলায়েন সজীব উপস্থিত ছিলেন।

এরপর এরিক এরশাদ, বিদিশা এরশাদ তাদের সফর সঙ্গীদের নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন তারা। এরিক এরশাদ তার বাবার করবে চুমু খেয়ে ফিসফিস করে বলেন, বাবা মাকে নিয়ে এসেছি। তুমি দেখতে চেয়ছিলে না। মা আমার সাথে এসেছে। বিদিশা এরশাদ কবরের মাটি মাথায় লাগিয়ে ছেলে এরিক এরশাদকে জড়িয়ে ধরে কাঁদেন। সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে সৈয়দপুরে নেমে কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরে যান তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 7 hours আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 9 hours আগে

রুহিয়ায় চায়ের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 1 day আগে

বোচাগঞ্জের চাঞ্চল্যকর মোস্তাফিজুর হত্যা মামলায় সাবেক স্ত্রী টিকটকার শিল্পী গ্রেফতার।
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা:স্বপ্নে জয়ী হলেও বাস্তবে চরমভাবে পরাজিত হয়েছিলাম।
নাগরিক ভাবনা 1 day আগে

সীমান্ত হত্যা ও পুশ ইন কাম্য নয়।
আন্তর্জাতিক 2 days আগে

সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন।
আইন-বিচার 2 days আগে

বোচাগঞ্জে মাদক ও অনলাইন জুয়া মুক্ত করার জন্য কিশোর ও
খেলাধুলা 2 days আগে

বীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ।
অপরাধ 2 days আগে

সাবেক স্ত্রী হাতে সেতাবগঞ্জের রাইস মিল মালিক মোস্তাফিজুর খুন।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক