admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরো প্রধানঃ রংপুর নগরীর মাহিগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাহিগঞ্জের আমতলা বিদ্যাপীঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকোনুজ্জামান, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত পরিচালক মেরাজুল মহসিন, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এসএম রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক আলমগীর হোসেন চৌধুরী প্রমুখ।
উক্ত মেডিকেল ক্যাম্পে মাহিগঞ্জের শতাধিক মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ও হাসপাতাল এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মাহিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটি ও মানবতার বন্ধনে সংগঠন।