শামসুল আলম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, সেতাবগঞ্জ চিনিকল হচ্ছে আমাদের ঐতিহ্য। সেতাবগঞ্জ তথা বোচাগঞ্জের মানুষের পরিচিতি হচ্ছে সেতাবগঞ্জ চিনিকল। এই পরিচিতিটাকে আমরা পুর্ণ উদ্ধার করতে চাই। সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালু করাটা হচ্ছে আমাদের প্রাণের দাবী।
তাই যে কোন মূল্যে আমরা এই মিলটি চালু করব ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে বলেছেন, আমার সাথেও মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে। অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর সাথেও আমার কথা হয়েছে, আশা করি আমাদের এই মিলটি চালু হয়ে যাবে। খুব শিঘ্রই আমরা প্লানটেশনের একটি নোটিশ পাবো। সেখান থেকেই হয়তো আমাদের মিলটি পুনরায় যাত্রা শুরু করবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি অচিরেই যাতে আমরা প্লানটেশনের কাজটা শুরু করতে পারি।
২৩ সেপ্টম্বর বুধবার সন্ধ্যায় সেতাবগঞ্জ চিনিকল প্রাঙ্গনে ব্যবস্থাপনা পরিচালকের অফিস কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, এই চিনিকলে নিরাপত্তার বিষয়ে কোন সিসি ক্যামেরার ব্যবস্থা ছিলনা। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সদরদপ্তর থেকে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ পেয়েছি। অত্র চিনিকলের ১৮টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। আশা করছি খুব শিঘ্রই এই কাজ আমরা শেষ করতে পারবো। আমাদের এই এলাকার সর্বোচ্চ কর্ণধার এমপি স্যার যেহেতু সরকারের প্রতিনিধি হিসেবে এই এলাকাকে পরিচালিত করছেন, আমি মনে করি স্যারের যোগ্য নেতৃত্বে এই মিলটি আবার পূর্বের ন্যায় ফিরে যাবে।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, চিনিকলের মহাব্যবস্থাপক কৃষি মো, কাউসার আলী, মহাব্যবস্থাপক প্রশাসন মো, আরমান আলী ও মহাব্যবস্থাপক অর্থ মোঃ রাজু আহমেদ সহ চিনিকলের সকল কর্মকর্তা কর্মচারী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিনিকল প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি পিনাক চৌধুরী।