হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তিনটি ম্যাসাজ পার্লারে হামলায় নিহত ৮ জনের অধিকাংশই এশিয়ান নারী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ৭:০২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের তিনটি ম্যাসাজ পার্লারে হামলায় নিহত ৮ জনের অধিকাংশই এশিয়ান নারী- এম কে নিউজ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে জর্জিয়ার তিনটি স্পা সেন্টারে বন্দুকধারীর গুলিতে যে আটজন নিহত হয়েছে, তাদের মধ্যে অন্তত ছয়জন এশিয়ান নারী। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে চারজন আটলান্টার অকওয়ার্থের একটি ম্যাসাজ পার্লারে চালানো হামলায় নিহত হয়েছেন। বাকি চারজন নিহত হয়েছেন শহরের অপর দু’টি পার্লারে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন তাদের দেশের নাগরিক। পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনটি হামলা তিনি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কেন বা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। তবে এশিয়ান-আমেরিকান বিদ্বেষমূলক অপরাধের ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। এশিয়ান লোকজনের কারণে কোভিড-১৯ রোগের বিস্তার ঘটেছে বলে একটি ধারণা এসব বিদ্বেষের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। গত সপ্তাহেই একটি ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন এরকম হামলার নিন্দা জানিয়েছেন।

হামলা সম্পর্কে যা জানা যাচ্ছে প্রথম হামলার ঘটনা ঘটেছে চেরোকি কাউন্টির অকওয়ার্থে, স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে।
শেরিফ অফিসের মুখপাত্র ক্যাপ্টেন জে বেকার জানিয়েছেন, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে আর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। তিনি পরে নিশ্চিত করেছেন, হামলার শিকার ব্যক্তিদের মধ্যে দু’জন এশিয়ান নারী রয়েছেন। বাকিদের দু’জন শ্বেতাঙ্গ নারী ও পুরুষ। বাকি একজন হিস্পানিক পুরুষ আহত হয়েছেন।

এর প্রায় এক ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় পুলিশ আরেকটি টেলিফোন পায় যে, উত্তর-পূর্ব আটলান্টার গোল্ড স্পাতে একটি ডাকাতি হচ্ছে। সেখানে যাওয়ার পর পুলিশ কর্মকর্তারা দেখতে পান যে, গুলির আঘাতে তিনজন নারী নিহত হয়েছেন। রাস্তার অপর পাশের আরেকটি স্পা সেন্টারে হামলার খবর পেয়ে সেখানে আরেকজন নারীর গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পায় পুলিশ।

এই চারজনই এশিয়ান বংশোদ্ভূত নারী বলে পুলিশ জানিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরে তদন্তকারীরা একজন ব্যক্তির ছবি প্রকাশ করেন, যাকে এর অন্তত একটি স্পার কাছাকাছি দেখা গেছে। পুলিশ জানিয়েছে, এরপর অভিযান চালিয়ে জর্জিয়ার উডস্টকের বাসিন্দা রবার্ট অ্যারন লংকে দেড়শ মাইল দূরের একটি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাপ্টেন বেকার বলেছেন, তদন্তকারীরা ‘খুবই নিশ্চিত’ যে এই সন্দেহভাজন ব্যক্তি তিনটি হামলার সঙ্গে জড়িত। তবে কর্তৃপক্ষ বলছে, জাতীয়তার কারণেই ওই ব্যক্তিদের ওপর হামলা করা হয়েছে কিনা, তদন্তের এই পর্যায়ে সেটা এখনই বলা যাবে না। এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার নামের একটি অ্যাডভোকেসি গ্রুপ বলছে, ‘এটা অবর্ণনীয় দুঃখজনক’ ঘটনা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 6 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 6 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 15 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 21 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 day আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক