হোম
আন্তর্জাতিক

মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন জোরদার হচ্ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন জোরদার হচ্ছে। দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠছে। সেখানে জনপ্রিয়তা বাড়ছে ইন্ডিয়া আউট আন্দোলনের, যার পেছনে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। সম্প্রতি আদালত তাকে দুর্নীতি মামলায় নির্দোষ আখ্যা দিয়ে জেল থেকে মুক্তি দিলে এ আন্দোলন আরো বেগবান হয়। অবশ্য দেশটির সরকার এর জোরদার বিরোধিতা করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ দেশ হিসেবে ছোট হলেও পাশাপাশি দুই বৃহৎ শক্তি চীন ও ভারতের দৃষ্টি রয়েছে রাষ্ট্রটির ওপর। ভৌগোলিক অবস্থানগত গুরুত্বের কারণে দেশ দুটি মালদ্বীপের ওপর যে প্রভাব বিস্তার করতে চায়, তা প্রভাবিত করে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেও।

ফলে আবদুল্লাহ ইয়ামিন তার রাজনৈতিক দর্শনে যেমন ভারত বিরোধিতাকে লক্ষ্য বানিয়েছেন, তেমনি বর্তমান প্রেসিডেন্ট ইবরাহিম সোলিহ তার পররাষ্ট্রনীতি সাজিয়েছেন ইন্ডিয়া ফার্স্ট নীতি দিয়ে। আগে থেকেই এ বিষয়টি স্পষ্ট থাকলেও গত বছর দেশটির রাজনীতি নতুন দিকে মোড় নেয়। বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বে শুরু হয় ‘ইন্ডিয়া আউট’ আন্দোলন, যা দিনে দিনে জোরালো হয়ে উঠেছে।

গত মাসে মালদ্বীপের সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগ থেকে খালাস দিয়ে সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের কারাদণ্ড বাতিল করার পর থেকে এ আন্দোলন তীব্র হয়ে উঠছে। আন্দোলনের সমর্থকদের দাবি, মালদ্বীপ থেকে তথাকথিত ‘ভারতীয় সৈনিকদের’ বের করে দিতে হবে। ইন্ডিয়া মিলিটারি আউট ব্যানারের এ আন্দোলনে ব্যাপক জনসমর্থনও পাওয়া যাচ্ছে। বর্তমান সরকারের ভারতপ্রীতিকে তারা মেনে নিলেও দেশে ভারতের সামরিক বাহিনীর উপস্থিতি সহ্য করতে তারা নারাজ।

ইয়ামিন দাবি করেছেন, এই প্রচারণার লক্ষ্য কেবল মালদ্বীপের স্বাধীনতা নিশ্চিত করা। এদিকে ভারতকে মালদ্বীপের সবচেয়ে ‘ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র’ আখ্যা দিয়ে আন্দোলনকারীদের দাবিকে প্রত্যাখ্যান করেছে ইব্রাহিম সলিহর নেতৃত্বাধীন সরকার। এতে আরো ক্ষুব্ধ হয়েছে মালদ্বীপের লোকজন। তারা বলছে, দেশের মানুষের বাকস্বাধীনতা রয়েছে। কিন্তু ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের জন্য এ স্বাধীনতাও এখন খর্ব করা হচ্ছে।

মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ মালদ্বীপের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে এশিয়ার বৃহৎ দুই দেশের মধ্যকার বৈরিতাকে ঘিরে। পিপিএম নেতা ও সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে দেখা হয় মালদ্বীপে চীনের একজন ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে। এর বিপরীতে ইব্রাহিম সলিহর নেতৃত্বাধীন বর্তমান সরকার ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আপাতত এই দুই শিবিরে বিভক্ত হয়েই চলছে মালদ্বীপের রাজনীতি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 16 hours আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 20 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 1 day আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 1 day আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 2 days আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক