হোম
আন্তর্জাতিক

মার্কিন নৌবহর নিয়ে উদ্বিগ্ন ভারত, সম্পর্কে ছন্দপতন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মার্কিন নৌবহর নিয়ে উদ্বিগ্ন ভারত, সম্পর্কে ছন্দপতন। ভারত এবং যুক্তরাষ্ট্র এখন যুগপৎ একই পথে হাঁটছে। একটাই পথ- চীনকে দমিয়ে রাখা। দৃশ্যত, দুই দেশেরই প্রধান শত্রু এখন চীন। এ লক্ষ্যে কোয়াডকে সক্রিয় করা হয়েছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দিল্লি ঘুরে গেছেন। সামরিক সম্প্রীতির বন্ধন নিয়ে বেশ খবরও চাওর হয়েছে। এককথায়, দুই দেশের সম্পর্কে এখন দহরম-মহরম। এ সময়টাতে দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কে ‘ফাটল’ ধরবে কে জানত! ভারতের সমুদ্রসীমার বিশেষ অর্থনৈতিক জোনে অনুমতি না নিয়েই প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর। পরিচালনা করেছে ‘ফ্রিডম অব নেভিগেশন’ শীর্ষক অভিযান। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারত সরকার বলেছে, এ ঘটনা তাদের সমুদ্র সুরক্ষা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এরই মধ্যে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লির উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনে। শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত বুধবার ভারতের লাক্ষাদ্বীপ থেকে আনুমানিক ১৩০ নটিক্যাল মাইল পশ্চিমে ভারতীয় সমুদ্রসীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভেতরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর জন পল জোনস। এ সময় ফ্রিডম অব নেভিগেশন নামে অভিযান পরিচালনা করেছে এ বহর। আন্তর্জাতিক আইন মেনে এমন কার্যক্রম পরিচালনায় ভারতের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল।বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অধীনে ইউএসএস জন পল জোনস পারস্য উপসাগর থেকে মালাক্কা প্রণালির দিকে যাত্রা করেছে। যাত্রাপথে এ নৌবহর লাক্ষাদ্বীপের কাছে ভারতীয় সমুদ্রসীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভেতর অনুমতি ছাড়া অবস্থান করেছে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জাতিসংঘ প্রণীত কনভেনশন অন দ্য ল অব সি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত সরকার। এ নীতিমালা কোনো দেশের সমুদ্রসীমার বিশেষ অর্থনৈতিক জোন, মহীসোপানে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতি, মহড়া পরিচালনা এবং অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের অনুমোদন দেয় না। এসব সামরিক কর্মকাণ্ড চালাতে হলে অবশ্যই আগে থেকে উপকূলীয় দেশটির অনুমতি নিতে হবে। তবে এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, ফ্রিডম অব নেভিগেশন অভিযান একটি রুটিন কাজ। আগেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও হবে। সংশ্লিষ্ট সব ধরনের আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 4 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 13 hours আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 19 hours আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 1 day আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 1 day আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক