হোম
আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মাইন বিস্ফোরণ, ৫ ভারতীয় সেনা হতাহত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২১ ১১:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মাইন বিস্ফোরণ, ৫ ভারতীয় সেনা হতাহত। আবারো নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই ভারতীয় সেনা নিহত এবং তিন জন আহত হয়েছেন। আজ শনিবার, ৩০ অক্টোবর, সাবেক এই রাজ্যটির নওশেরা-সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় সেনা টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে একজন সেনা কর্মকর্তা এবং একজন সেনা সদস্য। খবরে বলা হয়েছে, আহত তিন জনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। একজন সিনিয়র পুলিশ অফিসার গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে তিন জন আহত এবং দুই জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, বিগত তিন সপ্তাহ ধরে কাশ্মিরের বিভিন্ন অংশে তথাকথিত জঙ্গিবিরোধী সেনা অভিযান চলছে। খোদ ভারতীয় সংবাদ মাধ্যমেই বলা হয়েছে, চলমান অভিযানে সন্ত্রাসীদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো সফলতা পায়নি ভারতীয় সেনাবাহিনী। উল্টো বিভিন্ন হামলায় শনিবারের আগে ৯ ভারতীয় সেনা ও ২ বেসামরিক নাগরিকসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আজকের দুই জন নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

উল্লেখ্য, ১৯৪৭ সালের পর থেকেই কাশ্মিরের নিয়ন্ত্রণ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বর্তমানে কাশ্মিরের দুই অংশ নিয়ন্ত্রণ করছে দুই দেশ। তবে উভয় দেশই গোটা কাশ্মির দাবি করে আসছে। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে তিন তিনটি যুদ্ধ হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির একটি রাজ্য ছিল। তবে ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের বর্তমান মোদি সরকার। এরপর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কয়েক লাখ সেনা মোতায়েন করেছে ভারত।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 hours আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 6 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 11 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 16 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 22 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 22 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 23 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক