হোম
আন্তর্জাতিক

ভারতীয় সেনারা বিদ্রোহীদের হাতে বন্দি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতীয় সেনারা বিদ্রোহীদের হাতে বন্দি। ভারতের ছত্তিশগড় রাজ্যে শনিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে নিখোঁজ সেনাকে ঘিরে রহস্য বাড়ছে। স্থানীয় দুই সাংবাদিককে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে বলেছেন, ওই জওয়ান মাওবাদীদের হেফাজতে আছেন। লোকটি কে, কী তার পরিচয়, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। ওইদিন প্রায় ৪০০ মাওবাদী সুকমা ও বিজাপুর জেলার সংযোগস্থলে দুর্গম টারেম এলাকায় নিরাপত্তাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল। এ সময় তিনদিক থেকে নিরাপত্তা বাহিনীকে ঘিরে মাওবাদীরা গুলিবর্ষণ ও আইইডি বিস্ফোরণ ঘটায়। এ ভয়াবহ হামলায় নিহত হন ২২ জওয়ান। মাওবাদী কমান্ডার মাদভি হিডমা হামলার নেতৃত্ব দেন বলে দাবি নিরাপত্তা কর্তাদের।

তার মধ্যেই দুই স্থানীয় সাংবাদিককে ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিটির দাবি, নিখোঁজ জওয়ান মাওবাদীদের কাছেই আছে, তার কোনো ক্ষতি হবে না। সাংবাদিকদের একজন, বিজাপুর প্রেস ক্লাবের সভাপতি গনেশ মিশ্র বলেন, ফোনের ওপ্রান্তে থাকা লোকটি নিজের পরিচয় দেননি, তবে বলেন, মাওবাদীরা ২-৩ দিনে তাকে ছেড়ে দেবেন। রাজা সিং রাঠোর নামে আরেক সাংবাদিক সুকমায় সাংবাদিকদের জানান, তিনিও এক ব্যক্তির কল পেয়েছেন, যিনি নিজেকে হিডমা বলে পরিচয় দিয়েছেন। লোকটি তাকে জানান, নিখোঁজ জওয়ান তার হেফাজতে আছেন। জওয়ানের শরীর-স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি ভালো আছেন। এ ব্যাপারে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানান নিজেকে হিডমা বলে দাবি করা ওই ব্যক্তি।

বিজাপুরের পুলিশ সুপার কামলোচন কাশ্যপ তাকেও অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন করার খবর খারিজ করে বলেন, হতে পারে, ওই জওয়ান মাওবাদীদের কব্জায় আছেন। নিরাপত্তাবাহিনী তার খোঁজে ঘটনার পর ৫-৬ কিমি পর্যন্ত তল্লাশি চালিয়েও হদিশ পায়নি। নিখোঁজ কমান্ডোর খোঁজে তল্লাশি চলছে, পুলিশ সাংবাদিকদের কাছে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোনের সত্যতাও বিচার করছে। এদিকে নিখোঁজ সিআরপিএফ কমান্ডোর স্ত্রী মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়ে বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদী সাহেব, অমিত শাহ সাহাবকে আবেদন করছি, তাকে ফিরিয়ে আনুন। পাকিস্তান থেকে যেভাবে অভিনন্দনকে ফিরিয়ে ছিলেন, সেভাবে দয়া করে ওকেও ফেরান। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ স্বামীর সঙ্গে শেষ কথা হয়। ও আমায় জানায়, অপারেশন ডিউটিতে যাচ্ছে।

প্রসঙ্গত, ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আকাশ দখলের যুদ্ধে পাকিস্তানে নেমে ধরা পড়েন। তাকে পরে ছেড়ে দেয় পাকিস্তান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার ছত্তিশগড়ে পৌঁছে নিহত জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করে বলেন, মাওবাদীদের বিরুদ্ধে লড়াই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘটনাটি আমাদের শপথ আরও জোরদার করবে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও শীর্ষ সরকারি কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদী ঘাঁটিগুলির অনেক ভেতরে ঢুকে পড়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

সান্তাহারে জব্দকৃত তামাকজাত পণ্য ধ্বংস অভিযানে কাস্টমস-ভ্যাটের কঠোর বার্তা।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কিশোর,আশঙ্কাজনক।
দুর্ঘটনা 12 hours আগে

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 3 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 3 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 4 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 4 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক