admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২০ ৬:৫০ অপরাহ্ণ
বিশ্ব ব্যাংক ও ব্র্যাক সড়কে মৃত্যু ৫০ শতাংশ কমাতে চুক্তি। আগামী ২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি সই করেছে বিশ্ব ব্যাংক ও ব্র্যাক। বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে। আজ শনিবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার অংশগ্রহণের মধ্য দিয়েই চুক্তিটি সই হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ বিদেশ বিষয়ক কর্মকর্তা মেহেরিন আহমেদ মাহবুব। তিনি জানান, অংশীদারিত্বের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ ৪৮ কিলোমিটার করিডোরে একটি সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান চালু করার ঘোষণা দেওয়া হয়েছে আজকের সড়ক নিরাপত্তা সহযোগিতা: ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ হ্রাস শীর্ষক অনুষ্ঠানে।
ব্র্যাক ও বিশ্বব্যাংকের তিনি জানান, চলতি বছরের জুনে বিশ্ব ব্যাংকের উইকেয়ার প্রকল্পের পরিপূরক হিসেবে প্রকল্পটি অনুমোদিত হয়। ভোমরা-সাতক্ষীরা-নাভারন এবং যশোর-ঝিনাইদহে বিদ্যমান দুই লেনের মহাসড়ককে চার লেনে উন্নীত করাই এ প্রকল্পের লক্ষ্য ছিল।
জানা গেছে, নারীসহ সব চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং গণপরিবহনে নারীদের সুরক্ষার উন্নয়নের লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ব্র্যাক ও বিশ্ব ব্যাংক। ইতোমধ্যে ২১৪ জন নারীকে পেশাদার চালকের প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাকের ড্রাইভিং স্কুল।